রাজ্যের খবর

শিক্ষক দিবসের শিক্ষকদের উপহার ছাত্র-ছাত্রীদের স্মার্ট ক্লাস রুমের

Teacher's Day gift for teachers is smart classroom for students

Truth Of Bengal:  সিউড়ির এক নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতের কাঁকরিয়া প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিবসের দিন উদ্বোধন করা হলো স্মার্ট ক্লাসরুম। এদিন আটটি ক্লাসরুমে স্মার্ট মনিটরের মাধ্যমে পঠন পাঠন করানো হবে বলে জানান শিক্ষক শিক্ষিকারা।

এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডঃ প্রলয় নায়েক এদিন আটটি রুমের সিসিটিভি ক্যামেরার পাশাপাশি পাশাপাশি প্রতিটি ক্লাসরুমে অডিও ভিসুয়াল এর মাধ্যমে পঠন-পাঠন করানোর জন্য যুগের সঙ্গে পাল্লা দিতে প্রতিটি ক্লাস রুমেই এলইডি মনিটর লাগানো হয়েছে। যেখানে ছাত্রছাত্রীদের স্কুলমুখী করতে ও তার পাশাপাশি যুগের সঙ্গে পাল্লা দিতে শিক্ষক দিবসের বড় উপহার হিসেবে ছাত্রছাত্রীদের স্মার্ট ক্লাস রুম দিলেন  শিক্ষক শিক্ষিকারা। এদিন ৬০ থেকে ৭০ হাজার টাকা বরাদ্দ করে স্কুল ফান্ড সহ শিক্ষক-শিক্ষিকাদের অর্থ দিয়ে এই সকল মনিটর ও সিসিটিভি ক্যামেরাগুলি বসানো হয়েছে বিদ্যালয়ে।

এদিন উদ্বোধন করতে এসে ডক্টর প্রলয় নায়েক জানান, বেশিরভাগ বিদ্যালয়ে স্মার্ট ক্লাস শুরু হয়েছে কিন্তু সমস্ত ক্লাসরুমে এইরকম উদ্যোগ কোন বিদ্যালয় নেই। তবে তাদেরকে দেখে আরো সকল বিদ্যালয় গুলি ছাত্র-ছাত্রীদের স্কুলমুখী করতে,  পঠন-পাঠন আরো ভালো করতে এগিয়ে আসার পাশাপাশি এই উদ্যোগকে সাধুবাদ জানালেন।

Related Articles