আন্তর্জাতিক

‘মোটা ও অযোগ্য’ আখ্যা দিয়ে সেক্স ফির দাবি স্ত্রীর, আদালতের দ্বারস্থ স্বামী

Wife's demand for sex return by terming 'fat and unworthy', husband in court

The Truth Of Bengal:  । ভাবছেন বিবাহ বিচ্ছেদ নিয়ে এতো চর্চা কেন ? কারণ এই বিবাহ বিচ্ছেদের কারণ একেবারেই অন্যরকম যা জানলে চমকে যাবেন আপনিও। ঘটনাটি তাইয়ানের। সেখানে ২০২১ সালে একজন স্বামী বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানায়। কারণ হিসেবে তিনি জানান, তাঁর স্ত্রী প্রত্যেকবার টাকা দাবি করে যখনই তারা যৌনসম্পর্ক স্থাপন করতে চান। ওই ব্যক্তি আরও বলেছেন যে, তার স্ত্রী তাদের আত্মীয়দের সাথে গল্প করেছেন যে, “তার স্বামী খুব মোটা এবং অযোগ্য”। আদালত তার স্ত্রীর বয়ানের ভিত্তিতে বিচ্ছেদের মামলা মঞ্জুর করে।ঘটনাটি তাইয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে যে, এই দম্পতি ২০১৪ সালে বিবাহ করেছিলেন এবং তাদের দুটি সন্তান আছে। ওই ব্যক্তি জানান যে, তার স্ত্রী ২০১৭ সাল থেকে তাদের মধ্যে যৌনসম্পর্ক একমাসে একবার এর একটি সীমার মধ্যে বেঁধে দিয়েছিলেন। এবং ২০১৯ সালে তাকে কোনো কারণ জানানো ছাড়াই সম্পর্ক স্থাপন বন্ধ করে দেয়। যদিও তার স্ত্রী আত্মীয়দের কাছে কারণ হিসাবে তার স্থূলতা, অতিরিক্ত ওজন ও যোগ্যতার কথা বলেছেন।এই বিষয়গুলির দ্বারা প্ররোচিত হয়ে ওই ব্যক্তি ২০২১ সালে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। যদিও তার স্ত্রী তাকে তাদের সম্পর্কটি টিকিয়ে রাখতে চেষ্টা করেন যাতে তিনি বসিতে ওই ব্যক্তির সম্পত্তির ভাগ পেতে পারেন। এমনকি ওই ব্যক্তি মানসিক ভাবে নির্যাতনেরও শিকার হন বলে জানিয়েছেন। পরিস্থিতি আরো খারাপ হয় যখন তার স্ত্রী প্রতিবার যৌনসম্পর্ক স্থাপন করার বিনিময়ে তার কাছে ৫০০ তাইওয়ান ডলার পারিশ্রমিক হিসাবে দাবি করেন।

ওই ব্যক্তি এই বছরও বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন, উল্লেখ করেছেন যে, তারা বিগত দুই বছর ধরে কোনো যোগাযোগ করেননি, এবং শুধুমাত্র খুব প্রয়োজনীয় দরকারে একটি ম্যাসেজিং প্লাটফর্ম ব্যবহার করে কথা বলেছেন তারা। আবার তারা একসাথে থাকার চেষ্টা করলেও তাদের সম্পর্ক নিয়ে টানাপোড়েন থেকেই যায়। আদালত তাদের এই সম্পর্ককে ‘ঠান্ডা এবং ঠিক করা কঠিন’ হিসাবে বিবেচনা করে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করে। তার স্ত্রী এই বিচ্ছেদের বিরোধিতা করে উচ্চ আদালতে আপিল করলে সেখানেও তার মামলাটি খারিজ হয়ে যায়।

Related Articles