আন্তর্জাতিকদেশ

India-US Defence Deal: ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধিতে জোর দিল মার্কিন যুক্তরাষ্ট্র

শুক্রবার এই চুক্তির ঘোষণা করেন আমেরিকার যুদ্ধ মন্ত্রী (পূর্বে প্রতিরক্ষা মন্ত্রী) পিট হেগসেঠ।

Truth of Bengal: শুল্ক সংঘাতে মধ্যেই কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়। ভারতের সঙ্গে ১০ বছরের জন্য বিশাল প্রতিরক্ষা চুক্তি সই করল মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার এই চুক্তির ঘোষণা করেন আমেরিকার যুদ্ধ মন্ত্রী (পূর্বে প্রতিরক্ষা মন্ত্রী) পিট হেগসেঠ। তাঁর দাবি, দু’দেশের প্রতিরক্ষা সম্পর্ক এর আগে কখনও এত শক্তিশালী হয়নি।মার্কিন যুদ্ধমন্ত্রী হেগসেঠের সঙ্গে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের বৈঠক হয় মালয়েশিয়ার কুয়ালা লামপুরে অনুষ্ঠিত আসিয়ান-ইন্ডিয়া প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের একান্ত সেশনে। সেখানেই এই দশ বছরের প্রতিরক্ষা কাঠামো চুক্তিতে সই হয় (India-US Defence Deal)।

মূল বৈঠকটি অনুষ্ঠিত হবে শনিবার, ১ নভেম্বর।হেগসেঠ জানান, এই চুক্তির ফলে ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছবে। তাঁর কথায়,এই চুক্তি আঞ্চলিক স্থায়িত্ব ও সুস্থিতির জন্য অত্যন্ত জরুরি ছিল। আমরা সহযোগিতা বৃদ্ধি, তথ্য আদানপ্রদান এবং প্রযুক্তিগত সহায়তার ওপর বিশেষ জোর দিচ্ছি। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক এখন সবচেয়ে মজবুত অবস্থায়।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক শুল্ক-সংক্রান্ত টানাপোড়েনের মধ্যেও এই চুক্তি ভারত-আমেরিকা সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ইঙ্গিত দিচ্ছে।এর আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয় (India-US Defence Deal)।

সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।চুক্তি অনুযায়ী, আগামী দশ বছর ধরে দুই দেশ একে অপরের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি, তথ্য ও প্রশিক্ষণ ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করবে। উভয় দেশের সামরিক মহড়াও আরও জোরদার হবে।একদিকে যখন বৈদেশিক বাণিজ্য ও শুল্ক নিয়ে ভারত-আমেরিকার মধ্যে মতভেদ দেখা দিচ্ছে, ঠিক তখনই এই প্রতিরক্ষা চুক্তি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। পিট হেগসেঠের ভাষায়,এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, দুই গণতান্ত্রিক শক্তির পারস্পরিক আস্থার প্রতীক (India-US Defence Deal)।

Related Articles