সংসদে জাত তুলে কথা কি ভাবে? অনুরাগের মন্তব্যের প্রতিবাদে সরব বিরোধী জোট
What do you think about caste in Parliament? Sarab opposition coalition protesting Anurag's comments

The Truth Of Bengal: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার লোকসভায় ভাষণ দিচ্ছিলেন। এই সময়, লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সাথে তার বাগ্বিতণ্ডা শুরু হয়ে যায়। এমন পরিস্থিতিতে ব্যাপক হৈচৈ পড়ে যায়। তবে এবার ঠাকুরের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বক্তৃতার ভিডিও শেয়ার করতে গিয়ে তিনি লিখেছেন যে বিরোধী জোটের নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে।
মঙ্গলবার রাতে নিজের এক্স হ্যান্ডল থেকে অনুরাগের বক্তব্যের একটি ভিডিয়ো ক্লিপ পোস্ট করে মোদী লেখেন, ‘‘আমার তরুণ এবং উদ্যমী সহকর্মী শ্রী অনুরাগ ঠাকুরের বক্তব্য সবার শোনা উচিত। তথ্য ও হাস্যরসের নিখুঁত মিশ্রণ ‘ইন্ডিয়া’ জোটের নোংরা রাজনীতির মুখোশ খুলে দিয়েছেন তিনি।’’
বিরোধী নেতৃত্ব নরেন্দ্র মোদীর পোস্টের পর আবারও সমালোচনায় মুখর হয়েছে। বুধবার একটি ভিডিয়োবার্তায় লোকসভায় কংগ্রেসের দলীয় উপনেতা গৌরব গগৈ বলেছেন, “এটা দুর্ভাগ্যজনক যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন একটি বক্তৃতার প্রশংসা করেছেন যা দলিত, ওবিসি এবং আদিবাসীদের অধিকারকে অপমান করেছে। দলিত, ওবিসি এবং আদিবাসীরা জাতগণনার দাবি জানালেও গতকাল বিজেপির এক সদস্য তাদের দাবিকে অপমান ও উপহাস করেছেন। এটা দুর্ভাগ্যজনক যে সংসদ দলিত, ওবিসি এবং আদিবাসীদের অধিকার ও অনুভূতিকে সম্মান করে না। এ কারণেই ভারতের জোটের দলগুলো পার্লামেন্টের ভিতরে বিক্ষোভ করেছে, আমরা আমাদের ভাই-বোনদের পাশে আছি। যেমন রাহুল গান্ধী জি বলেছেন, আমরা তাদের ন্যায়বিচার এবং সম্মানের জন্য লড়াই করব, এবং আমরা তাদের জাতগণনার করার অধিকারের জন্য লড়াই করব”।
This speech by my young and energetic colleague, Shri @ianuragthakur is a must hear. A perfect mix of facts and humour, exposing the dirty politics of the INDI Alliance. https://t.co/4utsqNeJqp
— Narendra Modi (@narendramodi) July 30, 2024
অনুরাগ ঠাকুরের বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য কংগ্রেস প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বিশেষাধিকার লঙ্ঘনের নোটিশ দায়ের করবে। কংগ্রেসের অনেক নেতা অনুরাগ ঠাকুরের কাছে ক্ষমা চাওয়ার দাবিও করেছিলেন।সম্প্রতি সংসদে রাহুল গান্ধীর মহাভারত থেকে উদ্ধৃত করে বক্তৃতা দেয়। তার পাল্টা জবাবে অনুরাগ বলেন, কিছু লোক ‘দুর্ঘটনাক্রমে হিন্দু’ হয়ে জন্মেছে, মহাভারত নিয়ে তাদের জ্ঞানও তেমনই! কারও নাম না নিয়ে হাওয়ায় মন্তব্যও ছুড়ে দেন, ‘‘যাঁর নিজের জাতের ঠিক নেই, সে এখন গণনার কথা বলছে!’’
It is unfortunate that PM Narendra Modi praises a speech that insulted the rights of Dalits, OBCs, and Adivasis.
Dalits, OBCs, and Adivasis demand a Caste Census, but yesterday, a BJP member insulted and mocked their demands. It is unfortunate that the Parliament does not… pic.twitter.com/cgZCOkEumj
— Congress (@INCIndia) July 31, 2024
অনুরাগের এরূপ মন্তব্য নিয়ে গোটা বিরোধী শিবির প্রতিবাদ জানায়। রাহুল নিজে উঠে বলেন, ‘‘এ দেশে বঞ্চিত, গরিবের জন্য যে মুখ খুলেছে, তাকে গালিগালাজ শুনতে হয়েছে। আপনারা আমায় যত অপমান করুন, আমি ক্ষমা চাইতে বলব না। কিন্তু এই সংসদে জাতগণনা পাশ করিয়ে ছাড়ব।’’ এর পরই অনুরাগকে প্রশ্ন করেন অখিলেশ। তিনি বলেন, ‘‘কার কী জাত, তা নিয়ে কী ভাবে প্রশ্ন তুলতে পারেন?” অনুরাগের দাবি, তিনি কারও নাম উল্লেখ করেননি।






