নকশালবাড়ির পাথরঘাটা এলাকা থেকে অবৈধ বালি পাথর বোঝাই ডাম্পার সহ একজনকে গ্রেফতার করল পুলিশ
Police arrested a person with a dumper loaded with illegal sand and stone from Patharghata area of Naxalbari

The Truth Of Bengal,বিশ্বজিৎ সরকার,শিলিগুড়ি: ফের একবার সাফল্য পেল পুলিশ। বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের পাথরঘাটা এলাকায় অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ।
এরপর সেখানে একটি বালি পাথর বোঝাই ১২ চাকা ডাম্পার আটক করে পুলিশ। এবং পুলিশ চালককে বালি পাথরের বৈধ কাগজপত্র দেখাতে বলেন। তবে চালক কোন বৈধ কাগজপত্র দেখালে না পারায় অবৈধ বালি পাথর বোঝাই ডাম্পার আটক করে। এবং ডাম্পারের চালকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম মহম্মদ শরিফ।
সে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে যে মিরিক মহকুমার বালাসন নদীঘাট থেকে অবৈধভাবে বালিপাথর তুলে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ডাম্পারটি। বুধবার ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অবৈধ বালি পাথরের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে। যদিও গোটা ঘটনা তদন্ত নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।



