বিনোদন
Trending

তথাগত এখন অতীত, নতুন প্রেমে মজে দেবলীনা! জল্পনা নাকি সত্যি?

Tathagata is now the past, Devalina is having fun with new love! Speculation or truth?

The Truth Of Bengal: টলি পাড়ায় কান পাতলে শোনা যায় তথাগত ও বিবৃতির সম্পর্কের কথা। আর এই গুঞ্জনের মাঝেই শোনা যাচ্ছে যে  দেবলীনা নাকি সম্পর্কে জড়িয়েছে সৌম্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যদিও এই প্রসঙ্গে দেবলীনা কিংবা সৌম্য বন্দ্যোপাধ্যায়ের এখনও কোন মন্তব্য করেনি।

কিছুদিন আগে একটি ইন্টারভিউতে অভিনেত্রী জানান, ‘তাঁর এবং সৌম্য বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি নিখাদ বন্ধুত্ব রয়েছে। যা তাঁর কাছে খুব দামী। তিনি জানান, ওর মতো বন্ধু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কারণ ওর মতো মানুষই আজকাল বিরল।’ এছাড়া দেবলীনা প্রশংসা করে বলেন, ‘ও নন জাজমেন্টাল, আদ্যোপান্ত একজন ভালো মানুষ যা আজকালকার দিনে দেখাই যায় না।’

দেবলীনা বরাবরই স্পষ্ট কথা বলেন। আর এবার স্পষ্ট করে অভিনেত্রী জানান, ‘প্রেমের ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা খুব মেলে।এরপরই দেবলীনা স্পষ্ট করে দেন তাঁদের মধ্যে কোনও বিশেষ সম্পর্ক নেই বন্ধুত্বের বাইরে। তাই কে কী ভাবল তাঁদের নিয়ে তাতে তাঁর কিছুই যায় আসে না’। অভিনেত্রী জানান,” লোকে যেইটা ভেবে আনন্দ পায় তাই ভাবুক। আমরা জানি আমাদের সম্পর্ক কী। ব্যাস ওতেই হবে। বাকি কে কী ভাবল তাতে আমার কিছু যায় আসে না।

 

Related Articles