বিনোদন

হাতির বিষ্ঠা ঘেঁটে একি করছেন দিব্যজ্যোতি? অভিনেতার ভিডিও পোস্ট ঘিরে শোরগোল সমাজ মাধ্যমে

Divya Jyoti is doing the elephant dung? The buzz around the actor's video post is social media

The Truth Of Bengal : কখনো বিষধরকে গলায় জড়িয়ে আবার কখনো তাকে বাড়িতে আনার পরিকল্পনা করে একের পর এক কান্ড ঘটিয়ে চলছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। কিছুদিন আগে ই নিজের বাহুডোরে পাইথনকে রেখে খবরের শিরোনামে এসেছিলেন অভিনেতা। তবে এবার তার অপরাধ পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কি সেই পোস্ট? দিব্যজ্যোতির শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, হাতির বিষ্ঠা দিয়ে কাগজ তৈরি করার পদ্ধতি দেখাচ্ছেন টলি অভিনেতা।

ছোট পর্যায়ে বেশ পরিচিত মুখ দিব্যজ্যোতি। বর্তমানে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিনি। একটানা শুটিং এর থেকে যখন জীবন ওষ্ঠাগত হয়ে ওঠে তখন জীবনের রসদ ফিরিয়ে আনতে কয়েক দিনের ছুটি পেলেই বেরিয়ে পড়েন অভিনেতা। এবার তিনি ছুটি কাটাতে পৌঁছে গিয়েছিলেন থাইল্যান্ডে। সেখানকারী নানান ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় করছেন অভিনেতা। সম্প্রতি তিনি একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি হাতের বিষ্ঠা থেকে কাগজ তৈরি দেখাচ্ছেন। তিনি মোট তিনটি ভিডিও ও একটি ছবি পোস্ট করেছেন। অভিনেতা জানান, এই কাজটা কিছুক্ষণ করার পর হাতের বিষ্ঠা শুকিয়ে নেওয়া হয়।। কাগজ তৈরি করতে গেলে তাতে বেকিং সোডাও মেশাতে হয়। সবশেষে একটু কাগজ হাতে নিয়ে মজা করে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন টলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত।

Related Articles