কলকাতা

আবারও হাওড়া ব্রীজের মাথায় এক যুবক, কী করল দেখুন..

Again a young man at the head of the Howrah bridge, see what he did..

The Truth Of Bengal : ব্রীজের মাথায় উঠে রেলিং টপকে ঝাঁপ মারার চেষ্টা এক যুবকের। ঘটনাটি ঘটেছে ফের হাওড়া ব্রীজের ছয় নম্বর পিলারের কাছে । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হন কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা। ঘটনায় রীতিমত শোরগোল পড়ে গিয়েছে গোটা হাওড়া ব্রীজে।

জানা যায়, শনিবার আনুমানিক ১১ নাগাদ এক অজ্ঞাত পরিচয়ের যুবক হঠাৎ হাওড়া ব্রীজের মাথার ওপর উঠে পড়ে। আর এই দেখে পথ চলতি সাধারন মানুষ রীতিমত থমকে যান। প্রথমে তারা ওই যুবককে নেমে আসার অনুরোধ করেন। কিন্তু কারোর কথার কোন তোয়াক্কা না করেই ওই যুবক গঙ্গায় ঝাঁপ দেওয়ার চেষ্টা চালিয়ে যায়। এরপর সাধারন মানুষ তড়িঘড়ি কলকাতা পুলিশে খবর দেয়। কিছুক্ষনের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয় কর্তব্যরত কলকাতা পুলিশ কর্মীরা। তারা এসে প্রথমে ওই যুবককে নেমে আসার জন্য অনুরোধ করেন তবে ওই নাছোড়বান্দা ওই যুবক কারো কথাই শুনতে নারাজ। পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশের কর্মকর্তারা ওই যুবককে আটকাতে তার হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে দেয়। এভাবেই ওই যুবককে উদ্ধার করে কলকাতা পুলিশ। এরপর তাকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।

পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক হয়ত মানসিক ভারসাম্যহীন ছিল। তবে তার আসল পরিচয় কী? তিনি কোথাকার বাসিন্দা? ঠিক কী কারণে তিনি নদীতে ঝাঁপ দিতে চাইছিলেন তার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছিল হাওড়া ব্রীজে।

Related Articles