Munjya: প্রথম সপ্তাহেই বড় সাফাল্য! কত হল ‘মুঞ্জ্যা’র বক্স অফিস কালেকশন?
Great success in the first week! How much is the box office collection of 'Munjya'?
The Truth Of Bengal: রিলিজের পর প্রথম সপ্তাহে দুর্দান্ত বক্স অফিস কালেকশন করে দেখালো ‘মুঞ্জ্যা’র। প্রথম দিনে প্রায় ৪.২৫ কোটি টাকার ব্যাবসা করার পর দ্বিতীয় দিনে সেটি প্রায় ৬.৫০ থেকে ৭.৫০ কোটির ব্যবসা করবে বলেই অনুমান করা হয়েছিল। তবে দ্বিতীয় দিনে এসে সিনেমাটি প্রায় ৭.২৫ কোটি টাকার ব্যাবসা করেছে। লেটেস্ট আপডেট অনুযায়ী প্রথম সপ্তাহে ‘মুঞ্জ্যা’র মোট বক্স অফিস কালেকশন হয়ে দাঁড়াল ৩৫.৭০ কোটি টাকা। এবং এই উইকেন্ড শেষে প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে এই শতাংশ আরও বেশি হতে চলেছে।
এটি একটি প্রথম ভারতীয় ফিচার ফিল্ম যার সবটা জুড়েই আছে একটি পূর্ণাঙ্গ CGI চরিত্র। স্ত্রীর সাফল্যের পর আবারও দর্শকদের, বিশেষ করে এই প্রজন্মের বাচ্চাদের বিনোদনের জন্য ম্যাডক ফিল্মস , নিয়ে এসেছে ছবিটি। সিনেমায় শর্বরী ওয়াঘ, অভয় ভার্মা এবং মোনা সিং’র মতো শিল্পীদের অভিনয় করতে দেখা গিয়েছে। এবং এই উইকেন্ড জুড়ে সিনেমাটি মোট ২০ কোটি টাকার ব্যাবসা করতে পারবে বলেই অনুমান করা হচ্ছে।
এখনও পর্যন্ত দর্শকদের প্রতিক্রিয়া এবং সিনেমার বাইরে দর্শকদের ভির দেখে এটা বলা জেতেই পারে বক্স অফিসে এটি একটি বড় হিট হতে চলেছে। নীরেন ভাট দ্বারা রচিত‘Munjya’ রহস্যময় এবং বিস্ময়কর কোঙ্কন উপকূলের একটি গল্প। এছাড়াও এর আগে পরিচালককে ‘স্ত্রী’ এবং ‘ভেডিয়া’র মতো সিনামা নিজের হাতে বানাতে দেখা গিয়েছে, যা দর্শকরা প্রচুর ভালোবাসাও পেয়েছিল। এবার দিন এগোনের সাথে সাথে সিনেমাটি কত টাকার মোট আয় করবে সেতাই দেখার।






