চোপড়ায় শুরু ভোট পরবর্তী অশান্তি, তৃণমূল কর্মীদের বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি
Post-poll unrest in Chopra, Trinamool workers severely beaten, BJP in Kathagarh

The Truth Of Bengal : উত্তর দিনাজপুর : ইসলামপুর : সুব্রত বিশ্বাস : ভোট গণনা শেষ হতেই চোপড়া ভোট পরবর্তী অশান্তি শুরু। চোপড়ার ভৈষপিটা ডাঙ্গিবাড়ি এলাকায় তৃণমূল কর্মীদের বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার ভৈষপিটা ডাঙ্গি বাড়ি এলাকায়। জানা গিয়েছে এদিন কালাগছ থেকে তৃণমূলের কর্মীরা বাড়ি ফেরার পথে ভৈষপিটা ডাঙ্গি বাড়ি এলাকায় তৃণমূলের কর্মীদের আটকে বিজেপির কর্মী সমর্থকেরা লাঠিসোটা নিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয় হয়েছে বেশ কয়েজন। তাদের মধ্যে দুই জনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে গুরুত্বর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ভোটের আগে থেকেই তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করার হুমকি দিতো বিজেপির কর্মী সমর্থকেরা বলে অভিযোগ। বৃহস্পতিবার এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে চোপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন কে ফোনে জিজ্ঞেস করা তিনি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন। পাল্টা বিজেপি কর্মীদের উপর মারধর লুটপাট করা অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






