নদিয়ায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
Firearms and ammunition recovered in Nadia, Chanchalya area

The Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : এবার আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার নদিয়ায়। ভোট গণনার আগে একাধিক অস্ত্র উদ্ধার করেছে নদীয়ার রানাঘাট পুলিশ জেলা। সেরকমই নদীয়ার হাঁসখালি থানার পুলিশ অস্ত্র এবং গুলি সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তির নাম মোঃ জিয়ারুল রহমান বয়স ৪৩ বছর। আরও জানা যায়, গোপনসূত্রে খবর পায় হাঁসখালি থানার পুলিশ ওই ব্যক্তির কাছে আগ্নেয়স্ত্র আছে। তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতেই একটি দেশি বন্দুক এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর ওই ব্যাক্তিকে হাঁসখালি থানার বগুলা স্টেশন পাড়া থেকে অস্ত্র সমেত গ্রেফতার করা হয়েছে। পুলিশ আরও জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে দেখা গেছে ওই ব্যাক্তি দীর্ঘদিন ধরে গাড়িতে পুলিশ স্টিকার লাগিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতো। তবে অস্ত্র সহ গ্রেফতার হওয়ার পর আজ হাঁসখালি থানার পুলিশ ধৃত ওই বেক্তিকে ৭দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে পাঠিয়েছে।






