স্বাস্থ্য
Trending

প্রতিদিন ভাতের সঙ্গে লেবু খেতে ইচ্ছে করেনা? তাহলে লেবু খাওয়ার একটু অন্য পদ্ধতি অবলম্বন করুণ

Don't want to eat lemon with rice every day? Then adopt a slightly different method of eating lemon

The Truth Of Bengal: রোজ দুপুরে খাওয়ার সময় পাতে রাখতেই হয় লেবু? পাতি লেবুর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। প্রবল গরমে যা আপনাকে সুস্থ রাখতে সাহায্য করে। কিন্তু প্রতিদিন ভাতের সঙ্গে লেবু খেতে ইচ্ছে করছে না। তাহলে লেবু খাওয়ার আরও উপায় আছে। সেগুলি জেনে নিন।

দিনের শুরুটাই আপনি লেবু দিয়ে শুরু করতে পারেন। ওজন কমাতে চাইলে প্রতিদিন সকালে উঠে ঈষদুষ্ণ জলে ২ ফোটা লেবুর রস মিশিয়ে খান। আবার খেয়ে নিন লেবুর আইসক্রিম। কিভাবে বানাবেন? লেবুর আইসক্রিম বানাতে গেলে আপনাকে প্রথমে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে লেবু, তার সঙ্গে একটু বিট লবণ। আর একটু মধু, সবটা মিশিয়ে একটু শরবত বানিয়ে ফেলুন। তার পর তা ফ্রিজে রাখুন।

এছাড়াও আপনি দুপুরে খাবার এবং রাতের খাবারের সঙ্গে স্যালাড খেতে পারেন। স্যালাডের দঙ্গে মিশিয়ে নিতে পারেন বিটলবণ আর অল্প লেবুর রস। দেখবেন দারুন লাগবে খেতে। আবার খাবারের ক্ষেত্রেও মানে মাংস অথবা কোন তরিতরকারিতেও দিতে পারেন লেবুর রস, তাতে খাবারের স্বাদ ও বাড়বে এবং আপনার খেতেও ভালো লাগবে।

Related Articles