বিনোদন

Tollywood News : ঋদ্ধিমা-গৌরবের বিশেষ অতিথি আবির, ‘রন্ধনে বন্ধনে’-তে কী কী রান্না হল?

Tollywood News : Riddhima-Gaurab's special guest Abir, what was cooked in 'Randhane Bandhane'?

The Truth Of Bengal :  বেশ কয়েকদিন হল প্রকাশ্যে এসেছে ‘ব্যোমকেশ-সত্যবতী’-র নতুন রুপ। হ্যাঁ, টেলিপর্দার বিখ্যাত জুটিকে এবার দেখা যাচ্ছে নতুন ভূমিকায়। গৌরব-রিধিমা নিয়ে এসেছে ‘রন্ধনে বন্ধনে’। এর নেপথ্যে রয়েছে জি বাংলা। কয়েকদিন ধরেই তারকাদম্পতীর অনুগামীরা তাঁদের কুকিং শোয়ের খবরে একেবারে মজে রয়েছেন। আর এবার সেই জনপ্রিয় শো-তে বিশেষ অতিথি হিসেবে দেখা মিলবে আবির চট্টোপাধ্যায়ের।

কেবল আবির নয়, অতিথি হিসেবে থাকবেন নতুন ধারাবাহিক কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের কলাকুশলীরাও। স্বামী-স্ত্রীর একটি বিশেষ এপিসোডে সঞ্চালনা করতে দেখা যাবে আবিরকে। তবে আবিরকে নিয়মিতভাবে শো- তে পাওয়া যাবে না। শো-এর বেশ কয়েকটি ছবি প্রকাশ্যে আসতেই উঠেছে কমেন্টের ঝড়। চড়ছে উন্মাদনার পারদ। এখন এই শোয়ের অপেক্ষায় সবাই। এর আগে ‘সারেগামাপা’-র সঞ্চালনা করছিলেন আবির, তবে সেই দায়িত্ব এখন অনির্বাণ ভট্টাচার্য্যের।

রন্ধনে বন্ধনে’ শো-তে প্রত্যেক সপ্তাহে মোট ৮ টি জুটি আসবে। কখনও মা-ছেলে আবার কখনও স্বামী- স্ত্রী কখনও বা ভাই- বোন। তাঁদের নিজেদের সম্পর্কের গল্প তুলে ধরবে সমস্ত প্রতিযোগীরা। শোয়ের সঞ্চালনায় থাকবে গৌরব-রিধিমা। আর সাথে থাকবে বহু পদের বাহার। থাকবে এক জুটির সাথে আরেক জুটির তীব্র প্রতিদ্বন্দিতা। মোট ৮ টি জুটির মধ্যে যারা জিতবেন সেই ৪ জুটিকে ফের লড়াই করতে হবে।

আর যারা জিতবেন তাঁদের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার। বিচারক হিসেবে থাকবেন একজন করে টলি তারকা আর একজন করে সেফ। মোহনা মাইতি আসছেন নতুন ধারাবাহিক নিয়ে, এদিন রান্নার মঞ্চে, দম্পতিদের এপিসোডে থাকছেন মোহনা ও ধারাবাহিকের নায়কও। আবিরের উপস্থিতি,আড্ডা, সুস্বাদু রান্না, গল্প, খুনসুটি সব মিলিয়ে জমজমাট হতে চলেছে রন্ধনে বন্ধনের বিশেষ এপিসোড।

Related Articles