রাজ্যের খবরশিক্ষা

Success Story : গ্র্যান্ড ক্যানিয়নের গবেষণায় মার্কিন মুলুক থেকে ডাক বাঙালি ইঞ্জিনিয়ারের

Success Story : Dak Bengali engineer from USA in research of Grand Canyon

The Truth Of Bengal : হুগলি: রাকেশ চক্রবর্তী ঃ  পেশায় তিনি একজন ইঞ্জিনিয়ার আর তার নেশা গবেষণা করা। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি গবেষণা করছেন বিভিন্ন ভৌগোলিক ও প্রত্নতাত্ত্বিক বিষয়ের উপর। তার গবেষণার অন্যতম একটি বিশেষ অংশ হল অতি মানবীয় শক্তি বা ইনসেন্ট এলিয়েন নিয়ে।

যেখানে তিনি গবেষণা করছেন মেগালিথস ও টেরা ফর্মিং নিয়ে। এই গবেষণার সাফল্য ও এসেছে কিছু দিন আগেই যেখানে জিওলজিক্যাল সার্ভে অফ ইউনাইটেড স্টেটস তার গবেষণা পত্র দেখে অভিভূত হয়ে তাকে সুযোগ দিতে চায় আমেরিকায় গিয়ে টিম তৈরি করে গবেষণার জন্য।

উত্তরপাড়া সখের বাজার এলাকার বাসিন্দা সমর চৌধুরী। বছর ৪০ এর সমর ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই ভূতত্ত্ব ও ভৌগোলিক বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল। পরবর্তীতে চাকরি জীবনে কাজের ফাঁকে শুরু করেন এই বিষয়ে গবেষণা। পিরামিড থেকে তার প্রথম আকর্ষণ জন্মায় মেগালিথস এর প্রতি।

মেগালিথস বিষয়টি হল বৃহৎ আকৃতির পাথর যা প্রকৃতির তৈরি নয়। সেই থেকেই তার গবেষণা শুরু। গুগল আর্থ থেকে ভিডিও সংগ্রহ করে তিনি প্রথমে তার হাইপোথিসিস তৈরি করেন। মাস ছয়েক আগে থেকে তিনি কাজ শুরু করেন গ্র্যান্ড ক্যানিয়ন নিয়ে।

সমর চৌধুরীর দাবি, গ্র্যান্ড ক্যানিয়ন তৈরি হয়েছে মেগালিথস দিয়ে। সেই গবেষণাপত্র তিনি জমা দেন সার্ভে অফ ইউনাইটেড স্টেটস-এ। সপ্তাহখানেকের মধ্যেই সেখান থেকে উত্তর মেলে ইউনাইটেড স্টেটস তাদের দেশে এই বিষয়ে গবেষণা করার জন্য আবেদন জানিয়েছে সমরকে। ইমেল মারফত সেই আবেদন জানায় ইউনাইটেড স্টেটস অফ আর্কিওলজিক্যাল রিসার্চ। তারপর থেকেই আরও বেশি করে তোড়জোড় শুরু করেছেন সমরবাবু নিজের রিসার্চ ওয়ার্কের জন্য।

সমর চৌধুরীর কথায়, মানুষ এখন মঙ্গল গ্রহে ট্রেরা ফার্মিং করার চেষ্টা চালাচ্ছে। এই ট্রেরা ফার্মিং হল কৃত্রিমভাবে সেখানের বায়ুমণ্ডল ও মাটির মধ্যে কিছু পরিবর্তন করা যার ফলে সেখানে জীবের বসবাসযোগ্য পরিবেশ তৈরি হতে পারে। সমর চৌধুরীর দাবী, পৃথিবীতেও কয়েক লক্ষ কোটি বছর আগে এই ট্রেরা ফার্মিং হয়েছে যার ফলে পৃথিবীতে জীবের আবির্ভাব ঘটেছে।

এই ট্রেরা ফার্মিং করেছে কোন অতি মানবীয় শক্তি যারা এই ইউনিভার্সিটি অন্য কোথা থেকে এসেছিল। এই বিষয়ে গবেষণা করার জন্যই তার ডাক এসেছে এখন ইউনাইটেড স্টেটস থেকে।

Related Articles