
The Truth Of Bengal: প্লে অফের দৌড় থেকে এবার ছিটকে গিয়েছে পাঞ্জাব কিংস। তার মাঝে এবার প্রীতির পাঞ্জাব পরেছে নতুন সমস্যায়। কারণ টিমের তারকা পেসার কাগিসো রাবাডা । পাড়ি দিয়েছেন নিজের দেশে , কারণ চোট পেয়েছেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে তাহলে কি বিশ্বকাপে ভুগতে হবে প্রোটিয়াদেরকে।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো করেছে তার লোয়ার লিম্বে সফ্ট টিস্যুর ইনফেকশন হয়েছে। যে কারণে ২৮ বছর বয়সী এই তারকা পাঞ্জাব কিংস ছেড়েছেন। এবারের আইপিএলে ১১ টি ম্যাচ খেলে এগারোটি উইকেট নিয়েছেন। এরপর পাঞ্জাব কিংসের খেলা রয়েছে ১৯ মে। সেই ম্যাচে পাওয়া যাবে না রাবাডাকে ।গোটা ক্রিকেট বিশ্ব এই মুহূর্তে টি টোয়েন্টি বিশ্বকাপ জ্বরে কাঁপছে।
আর কয়েকটা দিন, তারপরই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার মধ্যে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট শিবির এই মুহূর্তে পড়ল চোটের সমস্যায় । দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে প্রোটিয়া পুরুষদলের জোরে বোলার দেশে ফিরে এসেছেন । দক্ষিণ আফ্রিকান মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি বলে জানানো হয়েছে । তার চোটে গোটা গোটা টুর্নামেন্টে প্রোটিয়া টিমে প্রভাব পড়বে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বিশেষজ্ঞরা।






