চাকরি

পূর্ব রেলে ১০৮ শূন্যপদে নিয়োগ, কোন ডিভিশনে কোথায় নিয়োগ, কীভাবে আবেদন করবেন জানুন

Eastern Railway Recruitment 108 vacancies, know where recruitment in which division, how to apply

The Truth Of Bengal, Mou Basu : রাজ্যের রেলকর্মীদের জন্য সুখবর। পূর্ব রেলে ১০৮ শূন্যপদে গুডস ট্রেনের বা মালগাড়ির ম্যানেজার পদে নিয়োগ করা হবে। পূর্ব রেল, মেট্রোরেল ও চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কসের কর্মীরাও আবেদন করতে পারবেন। পূর্ব রেলের ট্রাফিক ডিপার্টমেন্টের গুডস ট্রেনের ম্যানেজার পদে নিয়োগের জন্য জেনারেল ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ পরীক্ষায় বসতে হবে।

চাকরির বিজ্ঞাপনে বলা হয়েছে, অনলাইনে আবেদন করতে হবে। পূর্ব রেলের অফিশিয়াল ওয়েবসাইট RRC ER এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে আর তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৭ বছরের মধ্যে আর ওবিসি চাকরিপ্রার্থীদের জন্য বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে। সপ্তম সেন্ট্রাল পে কমিশনের অধীনে লেভেল ৫ অনুসারে বেতন মিলবে। ধাপে ধাপে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (সিবিটি), নথিপত্র যাচাই ও শারীরিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ধাপে বায়োমেট্রিক তথ্য যাচাই করা হবে। কারচুপি করলে প্রার্থীপদ বাতিল করা হবে। রেলকর্মীরা পরীক্ষার সময় নিজেদের রেলের পরিচয়পত্র ও ইউনিটের তরফে ইস্যু করা স্পেয়ার লেটারের ২ কপি প্রতিলিপি আনতে হবে।

২৭ মে থেকে ২৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন জমা করা যাবে। রঙিন পাসপোর্ট সাইজের ছবি, নিজের সই, পিডিএফ ফরম্যাটে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে, এছাড়াও রেলের পরিচয়পত্র, জন্মের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। অনলাইনে নথিপত্র আপলোড করার পর ৪টে প্রিন্টআউট নিয়ে তা ৫ আগস্টের মধ্যে কন্ট্রোলিং অফিসারের কাছে জমা দিতে হবে। ১৬ আগস্টের মধ্যে পার্সোনেল ব্রাঞ্চে আবেদনপত্রের প্রিন্ট আউট জমা দিতে হবে।

Related Articles