
The Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভীমবারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতের নাম সুমন এক্কা(২৮)। সে দার্জিলিং জেলার বিন্নাবাড়ি এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে যে ওই ব্যক্তি রাস্তা পারাপার করছিল ঠিক সেই সময় কোন এক গাড়ি ধাক্কা মারে এবং ওই ব্যক্তির উপর দিয়ে দিয়ে গাড়ি উঠে যায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে বিধাননগর থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
অপরদিকে এই ঘটনার পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় গাড়িটি। এই ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে পুলিশি তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়। বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। ইতিমধ্যে সিসিটিভ খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ।






