আন্তর্জাতিক

রামুতে গুলি করে কৃষক হত্যা, কিন্তু কেন ?

Ramu killed farmers by shooting, but why?

The Truth Of Bengal: কক্সবাজারের রামুতে এবার কৃষককে গুলি করে হত্যার ঘটনা সামনে এল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গরু পাচার রুখতে যাওয়ায় সন্ত্রাসীদের গুলির কাছে মৃত্যুবরণ করতে হয় তাকে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের পাহাড়ে নারাইম্মার ঝিরিতে।

জানা গেছে, নিহত কৃষকের নাম আবুল কাশেম (৪৫)। তাঁর বাড়ি বড়বিল গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে স্থানীয় কাঠুরিয়ারা নারাইম্মার ঝিরিতে কাশেমের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেন। পরবর্তীতে, পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যও পাঠায়। পাশাপাশি, পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসীদের ধরতে পুলিশ পাহাড়ে অভিযান চালাচ্ছে। কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, কেন এই হত্যাকাণ্ড, তার অনুসন্ধান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, নিহত আবুল কাশেম কৃষিকাজের পাশাপাশি মোটরসাইকেলে ভাড়া টানেন। সম্প্রতি তিনি শাহীন বাহিনীর গরু পাচার কাজে বাধা দেন। মিয়ানমারের চোরাই গরু আনাতে স্থানীয় কৃষক ও খামারিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন বলেই কাশেম গরু পাচারে বাধা দিয়েছিলেন। আর সেই কারণেই তার উপর গুলি চালানো হয়েছে বলে দাবি পরিবারের।

Related Articles