কংগ্রেসের ‘মুসলিম তোষণ নীতি’ নিয়ে মনমোহন সিংয়ের পুরনো ভিডিও শেয়ার বিজেপির
BackBack ‘Muslims a clear policy’: BJP shares Manmohan Singh's old video after Mallikarjun Kharge's letter to PM Modi | Watch

The Truth Of Bengal : কংগ্রেসের মুসলিম ‘তোষণ’ নিয়ে ফের সরব হল বিজেপি। বিজেপি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের একটি পুরানো ভিডিও শেয়ার করেছে। যেখানে ডঃ মনমোহন সিং বলতে শোনা যাচ্ছে, ‘সংখ্যালঘুদের বিশেষ করে দরিদ্র মুসলমানদের দেশের সম্পদ পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত। সেই পুরনো ঘটনা তুলে ধরে বিজেপি কংগ্রেসের এই নীতিকে সমালোচনা করেছে।
বিজেপি এই পোস্ট ক্রতেই নেটিজেনরা নানা তির্যক মন্তব্য করতে থাকেন। কিছু নেট নাগরিক আবার বিজেপিকে নিন্দা করে বলেছেন, প্রথম দফার পর বিজেপি বুঝে গিয়েছে যে তারা বেকায়দায় পড়তে চলেছে। তাই এখন কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে পুরনো ভিডিও তুলে ধরতে হচ্ছে। ডাঃ মনমোহন সিং সংখ্যালঘু বলতে শুধুমাত্র মুসলিম নয় শিখ, খ্রিস্টান, জৈন এবং বৌদ্ধদেরো কথা বলেছিলেন। বিজেপির প্রকাশ করা ভিডিও-তে শুধুমাত্র মুসলিমদের কথা বলা হয়েছে। নেটিজেনরা বিজেপিকে কড়া আক্রমণ করে বলেছে, সাহস থাকলে বিজেপি সম্পূর্ণ ভিডিয়টি প্রকাশ করুক।
April 2009: In the run up to Lok Sabha election, Dr Manmohan Singh, reiterated his statement that minorities, especially poor Muslims, should get priority when it comes to the nation’s resources. He categorically stated that he stood by his earlier assertion that Muslims should… pic.twitter.com/sNTYa5WSfM
— BJP (@BJP4India) April 26, 2024
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে দলের ‘ন্যায় পত্র’ সম্পর্কে ব্যক্তিগতভাবে ব্যাখ্যা করার জন্য অনুরোধ করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন, ‘আমাদের ইস্তাহার হোক ভারতের জনগণের জন্য– তারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন বা বৌদ্ধ। আমি মনে করি, আপনি এখনও আপনার স্বাধীনতা-পূর্ব মিত্র মুসলিম লিগ এবং ঔপনিবেশিক প্রভুদের ভুলে যাননি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর আগে কংগ্রেসকে তাদের ইস্তাহার নিয়ে আক্রমণ করেছিলেন। বলেছিলেন, কংগ্রেসের লক্ষ্য মানুষের ‘সম্পদ পুনঃবন্টন’ করা এবং ‘অনুপ্রবেশকারীদের’ হাতে তুলে দেওয়া। এবার বিজেপি প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংয়ের একটি পুরানো ভিডিও তুলে ধরে মুসলিম ‘তোষণ’ নিয়ে আক্রমণ করেছে।






