রাজ্যের খবর
চাকরিখেকো বিজেপি পার্টি, রাম-বাম-শ্যামকে একটিও ভোট দেবেন না,তোপ মমতার
Get a job BJP party, don't give a single vote to Ram-Bam-Shyam, Top Mamatar
The Truth of Bengal: বিজেপির চাকরি দেওয়ার ক্ষমতা নেই।বছরে ২কোটি বেকারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা।কিন্তু কথা রাখেনি।চাকরি দেওয়ার ক্ষমতা না থাকলেও চাকরি খেতে পারে বিজেপি।তাই বিজেপিকে চাকরি খেকো বলে পিংলার সভায় চড়া সুরে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়।একইসঙ্গে বারবার মামলা করে স্কুলের চাকরি খেয়ে নেওয়া বিজেপির মতোই সিপিএম-কংগ্রেসকে চাকরিখেকো রাম-বাম-শ্যাম বলেও কটাক্ষ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট অভিযোগ,শিক্ষকদের ২৬হাজার চাকরি খেতে উঠেপড়ে লাগে বিজেপি।মামলা করে নতুন চাকরিও বিরোধীরা আটকে দিচ্ছে। বিজেপির মতো জমিদার নয়,তৃণমূল কংগ্রেস মানুষের পাহারাদার।মানুষের পাহারাদার হিসেবে তিনি কাজ করবে বলে আশ্বস্ত করেন চাকরি হারা শিক্ষকদের। বাংলা বিরোধী বিজেপিকে এবারের ভোটে উপযুক্ত জবাব দেওয়ার আহ্বানও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






