আন্তর্জাতিক
Trending

মাতৃত্বকালীন ছুটি বন্ধে কী করলেন সহকর্মী, শুনলে শিউরে উঠবেন আপনি   

What colleagues did on maternity leave, you will be shocked to hear

The Truth Of Bengal : চিনে ঘটে যাওয়া অদ্ভুত কাণ্ড ঘিরে শোরগোল বিশ্বজুড়ে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে মহিলা সহকর্মীর মাতৃত্বকালীন ছুটি বন্ধে বিরল ঘটনা দেখা গেল। এক মহিলা সহকর্মী ছুটি নিলে অন্যজনের কাজের চাপ বাড়ার সম্ভাবনা থাকে। ঘাম ঝড়ানো কাজের মাঝে বাড়তি কাজের ফুরসত নেই বলে তিনি মনে করেন। তাই একজন কর্মী কমে গেলে সেই বোঝা মাথায় নেওয়ার কথা ভেবেই নতুন ফন্দি আঁটেন।

সন্তান সম্ভবা মহিলা যাতে সন্তান প্রসব না করতে পারেন সে জন্য ধীরে ধীরে ওই মহিলা সহকর্মীর খাবারে বিষ মিশিয়ে দেওয়ার ছক কষেন তিনি। সোশ্যাল মিডিয়ার ভিডিয়ো থেকে পরিস্কার, জানা যায়, মহিলা সহকর্মী পানীয়তে বিষ মিশিয়ে দিচ্ছেন। দিনের পর দিন গরল জাতীয় জিনিস মিশিয়ে দেন তিনি। যখনই সেই পানীয় মহিলাকর্মী গ্রহণ করেন তখন ভিন্ন স্বাদ বুঝতে পারেন তিনি। সন্তান নষ্ট করে দেওয়ার লক্ষ্যে এই দুষ্কর্ম বলে অভিযোগ।

মহিলা সহকর্মীর ছুটি বানচাল করতে এই মরিয়া চেষ্টা চিন তো বটেই সারা বিশ্বের মানুষের কাছে ছিঃছিঃ পড়ে গেছে। এই অবস্থায় বিপন্ন বোধ করে মহিলা কর্মী থানায় অভিযোগ দায়ের করেছেন। তাই চিনের পুলিশ -প্রশাসন মনে করছে ক্ষতি করার উদ্দেশ্য যদি ওই সরকার নিয়ন্ত্রিত সংস্থার কর্মী দুষ্টকর্ম করে থাকেন তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি মিলতে পারে অভিযুক্তের। নেটিজেন মহলেও এই ঘটনার ছিঃছিঃ রব পড়ে গেছে।কী করে একজন মানুষ এত নীচে নামতে পারে,কীকরে একজন মায়ের সন্তান লাভের অধিকার কেড়ে নিতে পারে তাই নিয়ে বিবেকবান মানুষ । সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছেন অনেকেই।

Related Articles