আদিত্যকেই বিয়ে করবেন অনন্যা, নেহা ধুপিয়াকে মনের কথা বললেন চাঙ্কিকন্যা
Ananya will marry Aditya, Chankikanya told her heart to Neha Dhupia

The Truth Of Bengal: সম্প্রতি নেহা ধুপিয়ার ‘নো ফিল্টার নেহা সিজন ৬’-এ অতিথি হিসেবে আসেন চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডে। তার আদিত্য রায় কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন কান পাতলেই শোনা যাবে বলিপাড়ায়। এবার তাদের দুজনের সম্পর্ক নিয়ে অভিনেত্রী নিজেই সিলমোহর দিলেন নেহা ধুপিয়ার শো, ‘নো ফিল্টার নেহা সিজন ৬’-এ। শুধুমাত্র তাই না তাদের সম্পর্ক এখন বিয়ে পর্যন্ত এগিয়ে গেছে, সেইদিন এর শো থেকে তা স্পষ্ট একপ্রকার।
তবে এটাই প্রথমবার নয় চাঙ্কিকন্যা এর আগেও করণ জোহর এর শো ‘কফি উইথ করণ’এ তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে আলোচনা করেন। করণের শো’তে করণ সারা’কে জিজ্ঞেস করেছিলেন, “এমন কী অন্যন্যার আছে যা তোমার কাছে নেই?” উত্তরে তিনি বলেন, “নাইট ম্যানেজার।” যা কিনা আদিত্য রায়কাপুর অভিনীত একটি সিরিজ। সেই মুহূর্তেই লজ্জায় লাল হয়ে যান অনন্যা। এর পরই আবার অনন্যা নিজেই বলে বসেন, “অনন্যা রয় কাপুরের মতো অনুভূতি হচ্ছে।” সুতরাং তাদের সম্পর্কের জল যে বহুদূর এগিয়েছে তা কিন্তু পরিষ্কার। এবার নেহা অনন্যাকে আদিত্য সম্পর্কে সরাসরি প্রশ্ন করলে চাঙ্কিকন্যা সোজাসুজি কোনও কন্ট্রোভার্সিতে না গিয়ে বলেন, আদিত্য অনন্যার বন্ধুর চেয়ে অনেক বেশি। তিনি আরও বলেন যে, মিঃ কাপুর তার জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। যাকে ছাড়া তিনি কিছু ভাবতে পারেন না। আদিত্যর সঙ্গে সময় কাটাতেও নাকি তার ভালো লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনন্যা বলেন যে, আদিত্য তাকে ভীষণ বোঝেন। হয়তো ভবিষ্যতটাও তারা এভাবেই সাজাবেন। অনন্যার এই কথার মধ্যেই কোথাও লুকিয়ে রয়েছে বিয়ের ইঙ্গিত। তবে এখনই বিয়ের তারিখ নিয়ে কোনও কথা বলতে চাননি আদিত্যের প্রেমিকা।
সূত্রের খবর অভিনেত্রীর বাড়ি থেকে তাদের প্রেম নিয়ে কোনও আপত্তি নেই সঙ্গে আদিত্যের বাড়ি থেকেও তাদের দুজনের সম্পর্কের পরিণতি নিয়েও তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। সব ঠিকঠাক থাকলে শোনা যাচ্ছে, চলতি বছরের শেষেই এনগেজমেন্ট সারবেন অনন্যা ও আদিত্য জুটি। তবে বিয়ের খবর রটলেও, অনন্যা এবং আদিত্য দুজনেই কিন্তু চুপ এখনও!






