কলকাতা
অভিষেককে তলব করা যাবে না, ভোট পর্যন্ত তলব নয়,জানাল সুপ্রিমকোর্ট
Abhishek cannot be summoned, not until the vote, said the Supreme Court

The Truth of Bengal: আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা যাবে না।১০ জুলাই পর্যন্ত তলব করতে পারবে না ইডি।জানিয়ে দিল সুপ্রিমকোর্ট। কয়লা দুর্নীতি মামলায় অভিষেক সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন।সেই মামলায় বড় সড় স্বস্তি পেলেন তিনি।লোকসভা ভোটের প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার বসিরহাটে সভার প্রধান বক্তা তিনি।এই অবস্থায় সুপ্রিমকোর্টে স্বস্তি মেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারে অংশ নিতে বা রাজনৈতিক কার্যকলাপে কোনও বাধা থাকবে না।ভোট পর্যন্ত অভিষেককে তলব করা যাবে না বলে শীর্ষ আদালতের বিচারপতিরা নির্দেশ দেন।






