রাজ্যের খবর

একাধিক প্রতারণার অভিযোগে আটক এক বিজেপি কর্মী

A BJP worker arrested on multiple charges of fraud

The Truth Of Bengal: লোন করিয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া, পরিচয় পত্র নিয়ে সিম কার্ড তোলা এবং ফাইন্যান্সে মোটরসাইকেল নেওয়ার একাধিক অভিযোগে এক বিজেপি কর্মী কে তৃণমূলের দলীয় কার্যালয় বসিয়ে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।

সূত্রের খবর, লোন পাইয়ে দেওয়ার নাম করে বেশকিছু এলাকাবাসীকে প্রতারণা করার অভিযোগ উঠল এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুরের হরিপুর পঞ্চায়েতের অন্তর্গত বাগদেবীপুরে। প্রতারিত হওয়া ব্যক্তিদের অভিযোগ ওই এলাকার বাসিন্দা সুফল সরকার তাদের গ্রামের বেশ কয়েকজন এলাকাবাসীকে লোন পাইয়ে দেওয়ার নাম করে তাদের থেকে সচিত্র পরিচয় পত্র বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়েছিলেন। কিন্তু লোনের টাকা তারা পাননি বরং যার থেকে যেই উদ্দেশ্যে লোন করিয়ে দেওয়ার কথা বলেছিলেন সেই লোন অন্যের নামে যথারীতি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু-একবার লোনের কিস্তি শোধ করার জন্য বাড়িতে আসছেন কর্তৃপক্ষ । অনেকের নামে তোলা হয়েছে সিম কার্ড কারো কারোর ক্ষেত্রে ফাইন্যান্সে মোটরসাইকেল নেওয়ার অভিযোগ। যদিও প্রতারিত কেউই এই সুবিধা ভোগ করতে না পারলেও গ্যাটের কড়ি গুনতে হচ্ছে তাদের ।

এরপর অভিযুক্ত ওই সুফল সরকারকে প্রতারিত হওয়া সমস্ত এলাকাবাসীরা মিলে স্থানীয় তৃণমূল পার্টি অফিসে আটকে রাখে। যদিও এই ঘটনায় ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর পরিস্থিতি খতিয়ে জানার চেষ্টা করে।

FREE ACCESS

Related Articles