রাজ্যের খবর
Trending

ফুটছে কৃষকের মুখে হাসি, ৭ ফুট গাছে মিলছে ১০কেজি সরষে, স্বল্প খরচে অধিক ফলনে অধিক লাভ

Low cost, high yield, high profit

The Truth Of Bengal : স্বল্প খরচ ও শ্রমে অধিক ফলন বেশি হওয়ায় দিন দিন সরষে চাষে আগ্রহী হচ্ছেন নদিয়ার কৃষকরা। ধান, আলু আবাদ করে যতটা না লাভ হয় তার থেকে সরষে চাষ করে বেশি লাভ করছেন চাষিরা। হরিয়ানার বিশেষ বীজ এনে সরষে চাষ করে মোটা টাকা লাভ হচ্ছে। যার মধ্যে অন্যতম হলেন  নদিয়ার দেবগ্রামের কোড়াবাড়ি গ্রামের কৃষক বিকাশ দাস। কৃষিকাজ করেই তাঁর সংসার চলে।

তবে বর্তমান সময়ে কেবল চাষের উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে ৷ তাই কৃষির বিকাশের জন্য এই কৃষক ভিনরাজ্যের ডবল ফলনের বীজ এনেছেন। বিকাশ দাস জানান, প্রথমে তাঁর বন্ধু ইউটিউবে তাঁকে একটি ভিডিয়ো দেখান। সেই ভিডিয়োতে দেখা যায়, এই অভিনব শস্যের বিবরণ। সেই বিবরণ দেখেই তিনি হরিয়ানা থেকে ১০০গ্রাম বীজের অর্ডার দেন। সেই ১০০ গ্রাম বীজ কিনতে তাঁর খরচ পড়ে ৫০০ টাকা।

৭ফুট উচ্চতার একটি সরষে গাছ। সেই সরষে গাছ থেকে ১০কেজি করে সরষে হচ্ছে। জৈবসার ব্যবহার করলে ফলন ভালো হচ্ছে বলে আশা তাঁর। বাণিজ্যিকভাবে সরষে চাষ  বেশ লাভের। কারণ সরষে  থেকে যে ভোজ্যতেল হয় তাতে নগদের আমদানি বাড়ে। তাই নগদ লাভের আশায় এই সরষে চাষের প্রতি ঝোঁক বাড়ছে বলা যায়।

 

FREE ACCESS

Related Articles