রাজ্যের খবর

রামপুরহাটে জাতীয় সড়কে পথ দুর্ঘটনা, মৃত 8 আহত ১০

Road accident on national highway in Rampurhat

The Truth of Bengal: রামপুরহাটের চিতুলি গ্রাম থেকে চাষের কাজের জন্য মারগ্রাম যাচ্ছিল কয়েকজন চাষি। সেই সময় ১৪ নম্বর জাতীয় সড়ক মুনসভা থেকে কিছুটা আগে অ্যাক্সিডেন্ট হয়। কাজের উদ্দেশ্যে তারা চিতুরি গ্রাম থেকে মারগ্রাম যাচ্ছিলেন চায়না ভ্যানে করে।

আনুমানিক গাড়িতে ১৫ জন ছিল সেই সময়। মুনসভার মোড়ের কাছে পিছন থেকে ট্রাকে ধাক্কা মারায় চায়না ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে যায়, সবাই ছিটকে পড়ে যায়। যার ফলে ঘটনাস্থলে তিনজনের অন্য গাড়ির সাথে পিষ্ট হয়ে যায় মৃত্যু হয়।

বাকি ১৪ জনকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে একজনের মৃত্যু হয়। একজনকে উন্নত চিকিৎসার জন্য ট্রান্সফার করা হয় বর্ধমানে। বাকি ১০ জনের চিকিৎসা চলছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে।

Related Articles