ভ্রমণ

অফবিট ডেস্টিনেশনের একমাত্র শৈলশহর হাফলং

Haflong is the only offbeat destination

The Truth Of Bengal : অফিস থেকে ছুটি হোক বা দৈনন্দিন জীবনের একঘেঁয়েমি দূর করতে মনটা পাহাড়-পাহাড় করে ? তাহলে চলুন আজ আপনাদের এমন এক জায়গায় নিয়ে যাব, যেখানে গেলে আর হয়তো বাড়ি ফিরতে মন চাইবেনা আপনার। আজ আপনাদের নিয়ে যাব হাফলং-এ।

অসমের একমাত্র শৈলশহর হল এই হাফলং। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটির উচ্চতা প্রায় ২২৩০ ফিট। অসমের ডিমা হাসাও জেলার সদর শহর এই হাফলং। ডিমাসা ভাষায় হাঁফলাঁও শব্দের অর্থ সাদা উইপোকার ঢিবি। আর এই হাঁফলাঁও থেকেই এসেছে হাফলং শব্দটি। শৈল শহরটির চারদিকে পাইন এবং নীল অর্কিডের ছড়াছড়ি। শহরের অন্যতম আকর্ষণীয় স্থান হল এর হ্রদটি। সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল এই হ্রদের ধারে বসেই সূর্যাস্ত দেখা। যারা অ্যাডভেঞ্চার করতে ভালবাসেন, যারা পাহাড়ে গেলেই থ্রিলিং ভাইবস্ পেতে চান, তাদের জন্য একদম আদর্শ স্থান হল এই হাফলং।

প্যারাগ্লাইডিং থেকে শুরু করে ট্রেকিং এবং রক ক্লাইম্বিং- সবকিছুর আস্বাদ পেতে পারেন এখানে আপনি। বরাক নদীর উপত্যকার এই পাহাড়ি শহরের আরেকটি দারুণ আকর্ষণ রয়েছে। সেটি হল ডিম পোলাও। নিউ হাফলং স্টেশনে নামলে সারি সারি খাবারের দোকান দেখা যায়। আর সেই সব দোকানে বিক্রি হয় পোলাও আর ডিমের কারি। কোনও কোনও দোকানে আবার ডিম দেওয়া পোলাও-এর দেখাও মেলে। এবার প্রশ্ন হল আপনি এখানে যাবেন কী করে? গুয়াহাটিগামী ট্রেনে চেপে পৌঁছে যান অসমে আর সেখান থেকেই আপনি পৌঁছে যাবেন হাফলং-এ। তাহলে আর দেরি কীসের ? ব্যাগ প্যাক করেই বেড়িয় পড়ুন হাফলং-এর উদ্দেশ্যে।

Free Access

Related Articles