এবার মায়ামির পরবর্তী ম্যাচ রয়েছে হংকং-এ, এই ম্যাচে কী দেখা যাবে মেসিকে?
What will Messi see in Miami's next match?

The Truth Of Bengal : এবার মায়ামির পরবর্তী ম্যাচ রয়েছে হংকং-এ। সে কারণে ইন্টার মায়ামির খেলোয়াড়রা পৌঁছে গেছে হংকং। এক্সে সেই ছবি পোষ্ট করেছে মায়ামি। খেলোয়াড়দের সবাই একসঙ্গে রয়েছেন। প্রাক মরসুম প্রস্তুতিতে ম্যাচ খেলে তিনটিতে হারের পাশাপাশি একটিতে ড্র করেছে। এদিকে রোনাল্ডো বিহীন আল নাসেরের কাছে ৬-০ গোলে হারতে হয়েছে মায়ামিকে। হারের যন্ত্রণা ভুলে এবার হংকংয়ে পৌঁছে গিয়েছে মায়ামির খেলোয়াড়রা।
সামনে রয়েছে হংকং একাদশের বিপক্ষে ম্যাচ। সেই ম্যাচে মেসির দল কেমন করবে তা জানে নাকেউ। মেসির খেলা না খেলা নিয়ে বেশ জল্পনা, গুঞ্জন রয়েছে। তার চোট রয়েছে। চোটের কারণে মেসির খেলা নিয়ে বেশ সংশয় রয়েছে। এর আগের ম্যাচে মেসির চোটের জন্য তাকে শেষ দিকে ৮৩ মিনিটে নামানো হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি গোলের পর গোল করে গেছে বিপক্ষ দল।
এর পরে ম্যাচে মেসি খেলতে পারবে কিনা বা তার শারীরিক অবস্থা কেমন রয়েছে তা নিয়ে ইন্টার মায়ামির কোচ জানিয়েছেন মেসির শারীরিক অবস্থার পর্যালোচনা করা হচ্ছে। তবে মেসির খেলার সম্ভাবনা বেশি বলেই জল্পনা চলছে আর এই হংকং সফর শেষ করে মেসিরা যাবেন জাপানে খেলতে।
FREE ACCESS






