বিনোদন
Trending
প্রকাশ্যে আর্টিকেল ৩৭০-র টিজার, দাপুটে চরিত্রে ইয়ামি গৌতম
Teaser of Article 370 in public

The Truth Of Bengal : প্রকাশ্যে এল আর্টিকেল 370 – র টিজার। আর টিজার সামনে আসতে না আসতেই একেবারে নতুন রূপে ধরা দিলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী ইয়ামি গৌতম। বলিউডে বহুবার ভারতীয় ভূখণ্ড কাশ্মীর নিয়ে বহু সিনেমা ওয়েব সিরিজ তৈরি হয়েছে। এবার তেমনই আরো একটি সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠছে আর্টিকেল ৩৭০।
সম্পূর্ণ গল্পটাই গড়ে উঠেছে জম্মু-কাশ্মীরের টেরোরিজমের ওপর ভিত্তি করে। এখানে একটি দাপুটে অফিসারের চরিত্র দেখতে পাওয়া যাচ্ছে অভিনেত্রীকে। আদিত্য সুহাস জামভালে পরিচালিত এই সিনেমা মুক্তি পাবে চলতি বছরের ২৩ শে ফেব্রুয়ারি। চলুন তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক আর্টিকেল 370 টিজার।
FREE ACCESS






