কলকাতা
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমূল কর্তার বৈঠক, রাজ্যে বিনিয়োগের আশ্বাস
বিভিন্ন ধরনের জট কাটিয়ে বিনিয়োগের পথ সুগম করার জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Truth of Bengal: শনিবার নবান্নতে রাজ্যে বিনিয়োগের আশ্বাস দিয়েছেন আমূল কর্তা। রাজ্য সরকার থেকে সমস্ত ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে শিল্প-বাণিজ্যের ক্ষেত্রে বড়সড় পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। বিভিন্ন ধরনের জট কাটিয়ে বিনিয়োগের পথ সুগম করার জন্য উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নবান্নতে আমূল কর্তার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেখানেই রাজ্যে বড়সড় বিনিয়োগের বার্তা দিয়েছেন আমূল কর্তা। পাশাপাশি রাজ্য সরকার থেকে সমস্ত ধরনের সাহায্য করা হবে বলেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।






