আন্তর্জাতিক

পণবন্দিদের চিকিৎসা সহায়তা দিতে চুক্তি সই, মধ্যস্থতায় কাতার-ফ্রান্স

Qatar Agreement ON Gaza

The Truth of Bengal: হামাসের হাতে পনবন্দি থাকা প্রায় ৪৫ জন ইসরায়েলির জন্য জরুরি ওষুধ পাঠানো হবে। সেই সঙ্গে গাজা উপত্যকায় চরম ঝুঁকিতে থাকা বেসামরিক মানুষদের জন্য পাঠানো হবে মানবিক ও চিকিৎসাসহায়তা। ইসরায়েল ও প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের সঙ্গে এমনই একটি চুক্তিতে পৌঁছেছে কাতার ও ফ্রান্স। দেশ দুটি জানিয়েছে, এসব সহায়তাসামগ্রী বুধবার কাতার থেকে মিশরে পাঠানো হবে। এরপর রাফাহ সীমান্ত ক্রসিং পেরিয়ে সেগুলো গাজায় নিয়ে যাওয়া হবে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেন, এই চুক্তির অর্থ হলো গাজার সবচেয়ে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা এলাকাগুলোয় বেসামরিক মানুষদের মধ্যে ওষুধ ও অন্যান্য মানবিক সহায়তাসামগ্রী বিতরণ করা হবে। এর বিপরীতে গাজায় আটক থাকা ইসরায়েলি জিম্মিদের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হবে। তবে গাজায় বেসামরিক মানুষদের কী ধরনের ও কী পরিমাণে সহায়তাসামগ্রী দেওয়া হবে, সেই বিষয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিছুই জানাননি। এর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংকট কেন্দ্রের প্রধান জানান, কয়েক সপ্তাহ ধরে আলাপ-আলোচনার পর এই চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে। কয়েকজন ইসরায়েলি পনবন্দির পরিবারের সদস্যদের কাছ থেকে এই চুক্তির প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

৪৫ জন ইসরায়েলি পনবন্দির প্রত্যেকের কাছে কয়েক মাসের জন্য চিকিৎসা প্যাকেজ পৌঁছে দেওয়া হবে। এসব সহায়তাসামগ্রী ফ্রান্সে জড়ো করা হয়েছিল। গাজায় রেডক্রসের আন্তর্জাতিক কমিটি এসব চিকিৎসাসামগ্রী বিতরণে সমন্বয়কের কাজ করবে।

Related Articles