রাজ্যের খবর

আসানসোলে সাপের বিষ পাচারের চেষ্টায় গ্রেফতার চার

Snake venom smuggle in Asansol

The Truth of Bengal: আসানসোলের ডিসেরগড় এলাকায় বনদফতরের নাকা চেকিং চলাকালীন আসানসোল থেকে পুরুলিয়াগামী একটি গাড়ি আটক করা হয়। গাড়ির তল্লাশি চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করা হয়।

বনদফতরের আসানসোল রেঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় পাল জানান, গোপন সূত্রে খবর পাওয়া যায় যে চিনাকুড়ি রুটে একটি গাড়িতে সাপের বিষ পাচারের চেষ্টা চলছে। সেই মতো অভিযান চালিয়ে সাপের বিষ সহ চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আসানসোলের ডিসেরগড় থানার বাসিন্দা সুভাষ চন্দ্র বর্মন, সুরেশ চন্দ্র বর্মন, সুদীপ বর্মন এবং দীপক বর্মন।

বনদফতরের কর্মকর্তারা জানান, অভিযুক্তরা অন্তরাজ্য সাপের বিষের একটি চক্রের সাথে জড়িত রয়েছে বলে মনে করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সাপের বিষ পাচারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

Related Articles