
The Truth of Bengal: প্রকাশ্যে এলো নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘মেন্টাল’ এর অফিসিয়াল পোস্টার। চলতি বছরের জুন মাসেই প্রযোজনা সংস্থার ঘোষণার সঙ্গেই প্রথম ছবির নাম ঘোষণা করেন ‘যশরত’। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ‘মেন্টাল’ ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করেন অভিনেত্রী নুসরত জাহান। রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে যশ দাশগুপ্তকে। তার পাশেই রয়েছেন অভিনেত্রী নুসরত। ঠিক যেন দুই চরিত্র একে অপরের পরিপূরক। বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তনী গুপ্তকেও।
কপ ইউনিভার্সের এই ছবি মুক্তি পাবে আগামী বছর। ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়, ‘মেন্টাল ম্যানিয়ার জন্য তৈরি তো?… এই ২০২৪ সালটা হবে ‘এন্টারটেইনমেন্টাল’।নায়িকার পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন যশরতের অনুরাগীরা।
এর আগে টিজারে প্রকাশ্যে আসে যশের চরিত্রের লুকের ঝলক। এবার পোস্টারে সামনে এল নুসরতের লুক।বাবা যাদব পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামি বছর। মেন্টাল-এর মাধ্যমে পুরনো বাণিজ্যিক ছবির স্বাদকেই নতুন মোড়কে ফিরিয়ে আনতে চাইছেন যশ ও নুসরত। মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারেও সেই আঁচই পাওয়া গেল।






