রাজ্যের খবর

শ্রীরামপুর শহর জুড়ে শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ, লন্ডনের বিগ বেন টাওয়ায়ের ধাঁচ

Serampore Big Ben

The Truth of Bengal: শ্রীরামপুর শহর জুড়ে শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ। ডেনিস মিউজিয়াম এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এখানকার কোর্ট চত্বরে  ডেনিস গভর্ননের বাসভবন বা গভর্নর হাউসটি নতুনভাবে সেজে উঠেছে। সেখানে গড়ে উঠেছে একটি মিউজিয়াম। এছাড়াও এখানকার সেন্ট ওলাভ চার্চ যেটি দীর্ঘদিন জীর্ণ অবস্থায় ছিল, সেটিও সংস্কার করে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবার শ্রীরামপুরের তৈরি হচ্ছে বিগ বেন। ২৮ নম্বর ওয়ার্ডে লন্ডনের বিগ বেন টাওয়ায়ের ধাঁচে একটি অনিন্দ্য সুন্দর ক্লক টাওয়ার তৈরি হচ্ছে। মাহেশের ৬২৭ বছরের পুরনো জগন্নাথ দেবের মন্দিরটিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় অনিন্দ্য সুন্দর রূপ পেয়েছে।

সব মিলিয়ে  পুরনো শ্রীরামপুর শহর একটা পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হচ্ছে। ২৮ নম্বর ওয়ার্ডের তারা পুকুর নেতাজি মোড় এলাকার বিগ বেন ক্লক টাওয়ার যেটি তৈরি হচ্ছে, অচিরে ই শুধু শ্রীরামপুর নয় হুগলি জেলাবাসীর  কাছে একটি দর্শনীয় বস্তু হিসেবে গড়ে উঠছে। এ ব্যাপারে বলতে গিয়ে এই কাজের মূল উদ্যোক্তা শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল পিন্টু নাগ জানালেন আমাদের তৃণমূল  পরিচালনাধীন শ্রীরামপুর পুরসভা  শহরটাকে ঢেলে সাজানো কাজে হাত দিয়েছে।

প্রত্যেকটি কাউন্সিলরদের মধ্যে  সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে,  কারা কারা নিজেদের ওয়ার্ড কতটা তারা সুন্দর করে গড়ে তুলতে পারবে তারই এই প্রতিযোগিতা। আমরা এখানে বিগ বেন ক্লক টাওয়ারটি তৈরি করছি এটা লেকটাউনের পর পশ্চিমবাংলার প্রথম কোন শহরে গড়ে উঠছে। আমরা ইতিমধ্যে আমাদের এই ২৮ নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি কমিউনিটি সেন্টার গড়ে তুলেছি,  দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি বিশাল মূর্তি করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে চিলড্রেনস পার্ক এখানকার বাসিন্দাদের কাছে একটা দ্রষ্টব্য বস্তু।  আমাদের আশা  শহর শ্রীরামপুর পর্যটন প্রিয় মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করবে।

Related Articles