বিনোদন
ঐশ্বর্যর সঙ্গে বচ্চন পরিবারের বিবাদ তুঙ্গে! অমিতাভের পোস্টে মিলল গুরুত্বপূর্ণ ইঙ্গিত

বলিউডের বিখ্যাত বচ্চন পরিবারে সম্প্রতি অশান্তির খবর প্রকাশিত হয়েছে। গত কয়েক মাস ধরে এই পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য চলছে বলে জানা গেছে। সম্প্রতি অভিষেক বচ্চনের জন্মদিনের ছবিতে নব্যা ও অগস্ত্যকে কেটে বাদ দিয়ে ঐশ্বর্য রাই বচ্চন একটি ছবি পোস্ট করেন। এই ঘটনার পর থেকেই বচ্চন পরিবারের অভ্যন্তরীণ কলহ নিয়ে জল্পনা শুরু হয়।
এই জল্পনা আরও বাড়ে যখন অমিতাভ বচ্চন ঐশ্বর্যাকে তার সোশ্যাল মিডিয়া থেকে আনফলো করেন। এরপরই অমিতাভ তার টুইটার অ্যাকাউন্টে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেন। তিনি একটি সাদাকালো ছবি পোস্ট করে লেখেন, “সব বলা-কওয়া শেষ… তাই যা কিছু বাকি রয়েছে, সেটা করো।”
অমিতাভের এই পোস্টের পর অনেকেই মনে করছেন যে, তিনি ঐশ্বর্যাকে আনফলো করার বিষয়েই ইঙ্গিত দিচ্ছেন। তবে কিছু মানুষ মনে করছেন যে, এই পোস্টটি অন্য কোনো বিষয়েও হতে পারে।






