কয়েকদিন আগেই হয়েছে বিবাহ বিচ্ছেদ, এরমধ্যেই নিজের কাছের মানুষকে হারালেন পরীমণি!

কয়েকদিন আগেই হয়েছে বিবাহ বিচ্ছেদ, এরমধ্যেই নিজের কাছের মানুষকে হারালেন পরীমণি!
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাই পার করেছেন। চলতি বছর স্বামী শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর, বেশ কয়েকবার অসুস্থ হয়েছেন তিনি। তার ছেলে রাজ্যকেও হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। এর মাঝেই নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়ে ফেললেন অভিনেত্রী।
খুব ছোট বয়সেই মা-বাবাকে হারিয়েছিলেন পরীমণি। দাদু শামসুল হক গাজির কাছেই বড় হয়েছেন তিনি। বাবা-মায়ের পর দাদুই ছিলেন তার একমাত্র আশ্রয়। বৃহস্পতিবার রাত ২টা নাগাদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাদুর মৃত্যু হয়।
দাদুর মৃত্যুতে শোকাহত পরীমণি। তিনি তার দাদুকে নানুভাই বলে ডাকতেন। দাদুর মৃত্যুর পরপরই তিনি জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ায় চলে যান। সেখানে তার দাদির কবরের পাশে দাদুকে দাফন করা হবে। পরীমণির দাদুর মৃত্যুতে তার পরিবার, বন্ধু-বান্ধব এবং ভক্তরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা পরীমণিকে শোক সইতে সাহায্য করার জন্য দোয়া করেছেন।






