রান্নাঘর

চাল দিয়ে চাপড়ি, খেয়েছেন কখনও? আজকে আপনার জন্য রইল এই স্পেশাল রেসিপি

CHAPRI RECIPI

The Truth Of Bengal, রঙ্গন নিয়োগী : পোলাও এর চাল দিয়ে অন্য রেসিপি বানিয়ে ফেলতে চান? দেখতে প্যান কেকের মত। খেতে মুচমুচে। আপনাদের জন্য আজ রইল রঙ্গন নিয়োগীর স্পেশাল রেসিপি চাপড়ি।

উপকরণ :

পোলাও এর চাল – ১ থেকে ২ কাপ

মুসুর ডাল – ১ থেকে ২ কাপ

ধনেপাতা কুচি – ১ টেবিল চামচ

পেঁয়াজ কুচি – ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা কুচি – ২ থেকে ৩টি

রসুন বাটা – ১/৪ চা চামচ

হলুদ গুঁড়ো – ১ চিমটে

জল – ১ কাপ বা পরিমাণ মত

লবণ – স্বাদ অনুযায়ী

তেল – পরিমান মত

প্রণালী – পোলাও এর চাল ও ডাল ভালো করে ধুয়ে একত্রে আধঘন্টা জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিতে হবে। এরপর এটি পাটায় বা মিক্সিতে একটু দানা দানা করে বেটে নিতে হবে। এরমধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, রসুন বাটা, লবণ ও হলুদ দিয়ে মেখে পরিমাণ মতো জল দিয়ে ঘন গোলা বানিয়ে নিন। প্যানে তেল ব্রাশ করে এই গোলা থেকে খানিকটা চামচ দিয়ে গোল করে প্যানের চারদিকে ছড়িয়ে দিন। অনেকটা ডিম ভাজির মত। মাঝারি আঁচে ঢেকে দিন। একদিকে ভাজা হলে চাপড়ি উল্টে দিন। দুই পাশ ভাজা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

তাহলে বুঝতেই পারছেন, একেবারে ঘরোয়া মশলা দিয়েই মাত্র কিছুক্ষনের মধ্যে তৈরি হয়েছে যাবে চাপড়ি।

FREE ACCESS

Related Articles