রান্নাঘর

বিশ্বের সেরা চাটনির তালিকায় ধনেপাতা ও আমের চাটনি

Cilantro and mango chutneys are among the best chutneys in the world

Truth Of Bengal, Mou Basu : শেষ পাতে মিষ্টি মধুর খেজুর আমসত্ত্বের হোক কিংবা টক ঝাল মিষ্টি আমের চাটনি। আবার মুখরোচক খাবারের সঙ্গে টক ঝাল মিষ্টি ধনেপাতার চাটনি, মোট কথা বাঙালির চাটনি বিনা খাওয়াদাওয়াই অসম্পূর্ণ। এবার বিশ্বের সেরা চাটনির তালিকায় ধনেপাতা ও আমের চাটনির নাম উঠেছে। জনপ্রিয় ফুড ও ট্রাভেল গাইড Taste Atlas বিশ্বের সেরা ৫০ ডিপ বা চাটনির তালিকা প্রকাশ করেছে। তাতে সার্বিক ভাবে চাটনি রয়েছে ৪২তম স্থানে। ৪৭তম স্থানে আছে ধনেপাতার চাটনি। আমের চাটনি রয়েছে ৫০তম স্থানে।

তালিকায় শীর্ষে রয়েছে লেবাননের খাবার Toum। জনপ্রিয় মেক্সিকোর খাবার Guacamole চতুর্থ স্থানে আছে। দশম স্থানে আছে Hummus। এর আগে Taste Atlas প্রকাশিত বিশ্বের সেরা স্ট্যুর তালিকায় জায়গা করে নিয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, ভিন্দালু, ডাল তরকা, ডাল, শাক পনির, শাহী পনির, কোর্মা, মিসাল পাওর মতো ৯টি ভারতীয় সুস্বাদু খাবার। বিশ্বের সেরা ৩৮ রকমের কফির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইন্ডিয়ান ফিল্টার কফি। সেরা দুগ্ধজাত মিষ্টির তালিকায় নাম ছিল বাঙালির প্রিয় রসমালাইয়ের।

Related Articles