রান্নাঘর

ভাইফোঁটার দিন মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, নিহত দুই

তাদের সম্পর্কে দু’জন ভাই।স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৪–৫ দিন আগে নতুন মোটরবাইক কিনেছিলেন তারা।

Truth Of Bengal: ভাইফোঁটার দিন মালদার জাজইল অঞ্চলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। আর তাতে প্রাণ হারালেন দুই যুবক। নিহতরা হলেন সঞ্জয় মার্ডি (২৬), বাড়ি শিমুলঝুড়ি, এবং নগেন কিস্কু (২৩), বাড়ি কাঠালবনপুর। তাদের সম্পর্কে দু’জন ভাই। স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র ৪–৫ দিন আগে নতুন মোটরবাইক কিনেছিলেন তারা।

বৃহস্পতিবার সকালে হরিনাথপুর এলাকার শ্বশুরবাড়ি গিয়ে মাছ ধরে বুলবুলচন্ডী বাজারে বিক্রি করেন। মাছ বিক্রি শেষে ফেরার পথে কাতলা পুকুর খারির কাছে বাইক নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার ধারে একটি গাছে ধাক্কা লাগে। সেই ধাক্কায় দুই ভাই রাস্তার ধারে থাকা নয়নজুলিতে ছিটকে পড়েন।স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিক অনুমান পুলিশের, গাছে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনায় দুই পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হবিবপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Related Articles