রাতের অন্ধকারে একই দিনে ৩ টি মন্দিরে চুরি! খোয়া গেল লক্ষাধিক টাকার সোনা
Robbery in Purba Burdwan

The Truth of Bengal: উৎসবমূখর দিনে পরপর তিনটি মন্দির থেকে চুরি গেল সোনা, রুপোর অলঙ্কার ও জিনিসপত্র। সোমবার রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার ভাতারের ওরগ্রাম রায়পাড়ার একধিক মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় দশ ভরি সোনা ও ৫ কিলো রুপো চুরি গেছে। যার ফলে ওরগ্রামের মন্দিরে বন্ধ হয়ে গেল কালীপুজো। এলাকায় কান্নার রোল স্থানীয়দের
জানা গিয়েছে, ৩০০ বছর ধরে পুজো হয়ে আসছে রায়পাড়ার ক্ষ্যাপী মায়ের মন্দিরে। বিভিন্ন সময়ে মায়ের ভক্তরা মাকে সোনা ও রুপো দিয়েছেন।রায়পাড়ায় আরেকটি মন্দির রয়েছে যা ছোট মা নামে পরিচিত। সেখানেও গতকাল রাত্রে চুরির ঘটনা চুরি যায় এক ভরি সোনা ও চার ভরি রুপো। ওরগ্রামের নতুন পাড়ায় রয়েছে বড় মায়ের মন্দির।
সেখানেও ৩৫০ বছর ধরে হয়ে আসছে বড় মায়ের পুজো। গতকাল রাতে সেখানেও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। সেখান থেকে যায় পাঁচ ভরি সোনা ও 100 ভরি রুপো বলে জানান মন্দির কর্তৃপক্ষ। সব মিলিয়ে পরপর চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে মায়ের পুজো। ঐতিহ্য মেনে আজ সকালে বড় মায়ের বিসর্জন হওয়ার কথা ছিল। সেই বিসর্জন পর্বেও থেমে গেল।
Free Access






