কলকাতা

রাজ্যে ৪২টি লোকসভা আসনই দখলে চায় তৃণমূল, কী কৌশল নিচ্ছে ঘাসফুল শিবির?

New Target Loksabha election

The Truth of Bengal: পাখির চোখ ২৪-এর সাধারণ নির্বাচন। ঝুলিতে চাই রাজ্যের ৪২টি আসনই। আর সেই লক্ষ্য পূরণে ঢালাও কর্মসূচি নিচ্ছে তৃণমূল কংগ্রেস। দলীয় সূত্রের খবর, দুর্গাপুজো শেষ হতেই নভেম্বর মাস থেকে জেলার প্রত্যন্ত স্তরে জমি তৈরি করতে জোরকদমে নামছে তৃণমূল। জনসংযোগ বাড়াতে এবং রাজ্যসরকারের উন্নয়ন খতিয়ান তুলে ধরতে বইও ছাপানো হচ্ছে। প্রতিটি লোকসভা কেন্দ্রে রাজ্যসরকার কী কী উন্নয়ন করেছে, সেই তথ্য দেওয়া হবে তৃণমূলস্তরে। পাশাপাশি, বিরোধীদের অপপ্রচারের পাল্ট হিসেবে কী কী পদক্ষেপ করতে হবে সেই কৌশলও ঠিক করে দেওয়া হবে।

পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে পুরোপুরি নতুন সাজে তৈরির পরিকল্পনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে নিয়ে এক অভিনব কর্মসূচি তৃণমূলে নবজোয়ার। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় ব্লকস্তরে ৫১ দিন ধরে সভা করেছিলেন। কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। সেই কর্মসূচি ব্যাপক সাড়া জাগিয়েছিল। তেমনই কোনও অভিনব কৌশল নেওয়ার পরিকল্পনা রয়েছে লোকসভা নির্বাচনে।

দলীয় সূত্রের খবর, লোকসভা ভোটের আগে সর্বভারতীয় স্তরে ‘ইন্ডিয়া’ জোট যেমন কৌশল নিচ্ছে, তেমনই দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে রাজ্যস্তরে মমতা বন্দ্যোপাধ‌্যায় ও অভিষেক বন্দ্যোপা‌ধ‌্যায় নয়া কৌশলের পরিকল্পনা করছে। বিরোধীদের দিকে তোপ দাগতে ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো প্রকল্পের বকেয়া প্রসঙ্গ থাকছে। যেমন ১০০ দিনের বকেয়া পাওনার দাবিতে আগামী ২ অক্টোবর দিল্লিতে রাজঘাটে ধরনায় থাকছেন মমতা-অভিষেক। এই কর্মসূচি তারই একটি ঝলক। সেই কর্মসূচিতে অংশ নিতে, দলের সাংসদ, বিধায়ক, জেলাপরিষদের সভাপতিদের আগের দিনই পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles