রাজ্যের খবর

বিপর্যয় মোকাবিলায় তৎপর প্রশাসন! দমকলের নতুন ভবন কোন্নগরে

New fire department office at Konnagar

The Truth of Bengal: স্বাধীনতার আগে তৈরি হয়েছিল এই পুরাতন বাড়িটি। ভগ্ন অবস্থায় পড়েছিল দীর্ঘ সময় ধরে। জিটিরোডের ওপর এই দমকল অফিস বেহাল হয়ে পড়ায় আশঙ্কার মুখে পড়েন শহরবাসী।ভুতুড়ে বাড়িটি দেখে পুরনোদিনের মানুষেরা আক্ষেপ করতেন। ভাবতেন এই বাড়িটি ভেঙে পড়লে কী হবে? কারণ আগুন লাগলে তার মোকাবিলা করা জরুরি হয়ে ওঠে। শহরবাসীর প্রত্যাশা মেনে ও জীবন-সম্পত্তির গুরুত্ব বুঝে এবার আলাদা দমকল অফিস গড়ে তুলতে চলেছে প্রশাসন।

সেজন্য প্রয়োজনীয় জমিও দেখা হয়েছে। তৃণমূল পরিচালিত পুরসভা এগিয়ে আসায় এই জমির সমস্যা মিটেছে। ফলে অগ্নিনির্বাপণ থেকে বিপর্যয় মোকাবিলার বহুমুখী কাজ সহজেই সম্পন্ন করা যাবে বলেও  প্রশাসনের কর্তারা আশাবাদী। কোন্নগর পুরসভার অন্তর্গত জি টি রোড এর ধারেই ভগ্নপ্রায় অবস্থায় পড়ে রয়েছে কোন্নগরের প্রধান দমকল অফিসটি। বিল্ডিংয়ের কোথাও জন্মেছে বট গাছ, কোথাও খুলে পড়ছে জানলা দরজা,আবার ছাদের বিভিন্ন জায়গা থেকে খুলে পড়ছে চাঙ্গর।

এমনই ভয়াবহ পরিস্থিতিতে বিপদকে সঙ্গী করেই কাজ চালিয়ে যাচ্ছিল দমকলের কর্মীরা। এলাকার বাসিন্দারাও এই বিষয়টি নিয়ে বরংবার সোচ্চার হয়েছে। সবার সুরক্ষার কথা মাথায় রেখে পুরকর্তৃপক্ষ নতুন দমকল ভবন তৈরি করায় আশ্বস্ত বোধ করছে সাধারণ মানুষ। শিল্প-কারখানার মতোই দোকান-বাজারের নিরাপত্তায় অগ্নি নির্বাপণের ব্যবস্থা থাকা দরকার। কোন্নগরবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে পুরপ্রশাসন দায়িত্বশীল ভূমিকা নেওয়ায় তাতে আগুনের মতো বিপদ মোকাবিলা সহজতর হবে বলে আশা অনেকের।

Related Articles