কলকাতা

পুরভোটের আগে বড় রদবদল! নতুন মুখপাত্র ঘোষণা বঙ্গ বিজেপির

নতুন তালিকা অনুযায়ী বিজেপির মুখ্য মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার।

Truth of Bengal: পুরভোটের আগে সংগঠনে বড়সড় রদবদল করল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের নির্দেশে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন দলের রাজ্য সাধারণ সম্পাদক ও রাজ্য দফতর ইনচার্জ শশী অগ্নিহোত্রী। নতুন করে মুখপাত্রদের তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘদিন পর ফের মুখপাত্রের দায়িত্ব পেলেন সায়ন্তন বসু ও কেয়া ঘোষ। পাশাপাশি মুখপাত্র করা হয়েছে দলের সোশ্যাল মিডিয়া সেলের সঙ্গে যুক্ত সপ্তর্ষি চৌধুরীকেও।

নতুন তালিকা অনুযায়ী বিজেপির মুখ্য মুখপাত্র হয়েছেন দেবজিৎ সরকার। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন রীতেশ তিওয়ারি, প্রণয় রায়, ড. তন্ময় মুখোপাধ্যায়, সপ্তর্ষি চৌধুরী, ওফেলিয়া সিংহ, অঙ্কন দত্ত, মেঘা সেন রায়, নিখিলপ্রসাদ সিংহ এবং শমীক দাসগুপ্ত-সহ একাধিক নেতা।

চিত্রঃ সংগৃহীত

পুরভোটকে সামনে রেখে দলের সোশ্যাল মিডিয়া, আইটি এবং মিডিয়া সেলেও পরিবর্তন আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ার আহ্বায়ক হয়েছেন উপমন্যু ভট্টাচার্য। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রীতম ভট্টাচার্য ও ক্যামেলিয়া সান্যাল।

আইটি বিভাগের আহ্বায়ক করা হয়েছে জয় মল্লিককে। তাঁর সঙ্গে সহ-আহ্বায়ক হিসেবে থাকছেন রত্নেশ সিং, রামজ্যোতি সরকার, শুভজিৎ কর্মকার ও সব্যসাচী রায়। মিডিয়া বিভাগের কনভেনর হয়েছেন অনুপম ঘোষ। সহ-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পার্থসারথী চৌধুরী ও চন্দ্রশেখর বসুটিয়া।

পুরভোটের আগে পুরনো ও নতুন নেতাদের মিলিয়ে সাংগঠনিক কাঠামো সাজানোর এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Related Articles