রাজ্যের খবর

মনসা পুজোয় বাঁকুড়া ও পুরুলিয়ায় আগাম সরকারি ছুটি ঘোষণা নবান্নের

দুপুরের পর থেকে বন্ধ থাকবে স্থানীয় প্রশাসনিক সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড এবং কর্পোরেশনের দফতরও

Truth of Bengal: মনসা পুজো উপলক্ষে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় আগাম সরকারি ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১৮ অগস্ট, মঙ্গলবার দুপুর ২টো থেকে দুই জেলার সমস্ত রাজ্য সরকারি দফতর বন্ধ থাকবে।শুধু সরকারি দফতরই নয়, ওই দিন দুপুরের পর থেকে বন্ধ থাকবে স্থানীয় প্রশাসনিক সংস্থা, স্ট্যাটুটরি বডি, বোর্ড এবং কর্পোরেশনের দফতরও।

মনসা পুজো উপলক্ষে স্থানীয় মানুষের উৎসবের কথা মাথায় রেখেই এই বিশেষ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের অর্থ দফতর। নির্দেশিকা অনুযায়ী, ১৮ অগস্ট দুপুর ২টোর পর থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলিতে কাজকর্ম বন্ধ থাকবে।