রাজ্যের খবর

গভীর রাতে রানীতলায় পুলিশের অভিযান! উদ্ধার ৭ চুরি যাওয়া মোটরসাইকেল

দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে বিশেষ নজরদারি ও তদন্ত চালানো হচ্ছিল

কল্যান বিশ্বাস, মুর্শিদাবাদঃ ​রবিবার গভীর রাতে রানীতলা থানার পুলিশ একাধিক স্থানে অভিযান চালিয়ে চুরি হওয়া ৭টি মোটরসাইকেল উদ্ধার করে। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের লক্ষ্যে বিশেষ নজরদারি ও তদন্ত চালানো হচ্ছিল।

সেই তদন্তের সূত্র ধরেই গোপন তথ্যের ভিত্তিতে রবিবার গভীর রাতে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় উদ্ধার হয় মোট ৭টি চুরি হওয়া মোটরসাইকেল। ​এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে রানীতলা থানার পুলিশ। ধৃতদের নাম ​রেন্টু শেখ ও ​আলমগীর শেখ উভয়ের বাড়ি রানীতলা থানার ঝিকরা গ্রামে। ​

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা এবং উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলির প্রকৃত মালিকদের শনাক্ত করার লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের আজকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে লালবাগ কোর্টে পাঠানো হবে বলে জানাযায় পুলিশ সুত্রে।