রাজ্যের চাকরিপ্রার্থীদের পোয়াবারো! সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ESIC-তে চিকিৎসক নিয়োগ
আগ্রহী চাকরিপ্রার্থীদের নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট esic.gov.in এর দিকে
Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গ স্টেট ইনস্যুর্যান্স কর্পোরেশনে সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক পদে নিয়োগ। মোট শূন্যপদ ১২৮। ওয়াক ইন ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। ৩০ মে ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে ESIC Medical College, Academic Block, 2nd Floor, Joka। মাসে বেতন মিলবে ১,৪৮,৬৬৯ টাকা করে। আগ্রহী চাকরিপ্রার্থীদের নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট esic.gov.in এর দিকে।
চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, আগ্রহী চাকরিপ্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে এমডি/এমএস/এমডিএস/এমসিএইচ বা স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি বা ডিএম থাকতে হবে। বয়স হতে হবে ১ মে অনুসারে ৪৫ বছরের মধ্যে। তপশিলি জাতি ও উপজাতি, মহিলা ও শারীরিক বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীদের কোনো আবেদনমূল্য লাগবে না। বাকিদের ৫০০ টাকা আবেদনমূল্য ডিমান্ড ড্রাফট মারফত জমা দিতে হবে।


