চাকরি

কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ইমেইল মারফত

Truth of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কলকাতার বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটে প্রোজেক্ট লিঙ্কড পার্সন পদে নিয়োগ করা হবে। ইমেইল মারফত আবেদন করতে হবে। ৭ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে ইমেইল মারফত। এই ইমেইল আইডিতে:—[email protected]

আগ্রহী চাকরিপ্রার্থীদের নজর রাখতে হবে অফিশিয়াল ওয়েবসাইট isical.ac.in এর দিকে। ৩১ হাজার টাকা করে মাসে বেতন মিলবে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। কোনো আবেদনমূল্য লাগবে না। নথিপত্র যাচাই ও ইন্টারভিউ মারফত যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে।

Related Articles