প্রযুক্তি

রেস্তোরাঁয় গিয়ে কোন খাবার অর্ডার দেবেন, কোন খাবার খাবেন, ভেবে আকুল? পরামর্শ দেবে চিনা রোবট

রেস্তোরাঁয় থাকা রোবটই বলে দেবে কোন ধরনের খাবার অর্ডার করবেন

Truth of Bengal: ব্যাঙ্কের কাজকর্ম সামলানো হোক কিংবা নোংরা জলাশয় পরিষ্কার, এমনকি রান্না করতেও দেখা যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির রোবটকে। এবার রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খুঁজে অর্ডার দিতে আর বেগ পেতে হবে না। রেস্তোরাঁয় থাকা রোবটই বলে দেবে কোন ধরনের খাবার অর্ডার করবেন।

চিনের জিহু জেলায় Jieqi Robot Restaurant তে এআই ডায়াগনোসিস রোবট রাখা হয়েছে। কীভাবে কাজ করবে এই অত্যাধুনিক প্রযুক্তির রোবট? এআই ডায়াগনোসিস রোবট রেস্তোরাঁয় আগত ক্রেতাদের মুখ ও জিভ স্ক্যান করে তাদের জীবনযাত্রার ধরন, নির্দিষ্ট মুহূর্তে মানসিক অবস্থা পরীক্ষা করে দেখবে। এমনকি, পেটের শারীরিক সমস্যা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। সেই সময় আবহাওয়া কেমন রয়েছে তাও খতিয়ে দেখা হবে। সবকিছু খতিয়ে দেখে বিস্তারিত রিপোর্ট তৈরি করে কোন রকমের খাবার অর্ডার দিতে হবে তার সুপারিশ করবে রোবট।