ফিচার

বাজারে এল U&i Entry Star 100 সিরিজের কার্ভড ডিসপ্লে স্মার্টওয়াচ

Entry Star 100 Series স্মার্টওয়াচে 2.2-ইঞ্চির কার্ভড ডিসপ্লে আর মেটালিক।

Truth of Bengal: U&i ভারতের বাজারে ভারতীয় ক্রেতাদের কথা ভেবে U&i Entry Star 100 Series Smartwatch আনল। সাশ্রয়ী মূল্যর এই নয়া মডেলের স্মার্টওয়াচে বড়ো কার্ভ ডিসপ্লে, হেলথ মনিটারিং এবং ওয়্যারলেস চার্জিং এর মতো ফিচার দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টওয়াচের সঙ্গে বক্সে 4 ফ্রি স্ট্র্যাপ্স থাকবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ এবং প্রয়োজনমতো স্মার্টওয়াচের লুক পরিবর্তন করতে পারবেন। Entry Star 100 Series স্মার্টওয়াচে 2.2-ইঞ্চির কার্ভড ডিসপ্লে আর মেটালিক।

ফিনিশ কেসিং ডিজাইন সহ ফাংশনাল ক্রাউন এবং সাইড বাটন রয়েছে ফলে খুব সহজেই ন্যাভিগেশন কন্ট্রোল করা যাবে।
ভারতের বাজারে U&i Entry Star 100 Series Smartwatch এর দাম পড়বে ১০৯৯ টাকা। স্মার্টওয়াচে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। ম্যাগনেটিক চার্জিং ডকের সাহায্যে কেবল ছাড়াই স্মার্টওয়াচ চার্জ করা যাবে। হেলথ এবং ফিটনেস ট্র্যাকিঙের জন্য স্মার্টওয়াচে রিয়েল-টাইম হার্ট রেট মনিটরিং, স্ট্রেস বা প্রেশার মনিটরিং, স্লিপ ট্র্যাকিং এবং টেম্পারেচার মনিটরিং ফিচার রয়েছে।

এছাড়া এতে স্পোর্টস মোড রয়েছে। স্মার্টওয়াচে IP68 রেটিং দেওয়া হয়েছে, ফলে এটি জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।। এই স্মার্টওয়াচে ওয়েদার আপডেট, রিমোট ক্যামেরা কন্ট্রোল ও কাস্টমাইজেবল হাই-রেজোলিউশন ওয়াচ ফেসেস এর মতো ফিচার রয়েছে।