রাজ্যের খবর

জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায়  চা  শ্রমিকের  মৃত্যু

মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি স্থানীয়দের

Truth Of Bengal: জলপাইগুড়িতে পথ দুর্ঘটনায়  চা  শ্রমিকের  মৃত্যু। আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে চা বাগানে কাজে যাওয়ার পথে চা শ্রমিককে পিষে দিয়ে দেয় দ্রুতগতির একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজন চা  শ্রমিকের। আশঙ্কাজনক  অবস্থায় আরও একজন চা শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

দুর্ঘটনায় মৃত্যুর পর  এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে বিক্ষোভ দেখান চা শ্রমিকদের একাংশ। দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থেকে গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়ে ৪৮ এ গয়েরকাটা বাস লাইন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, শনিবার সকালে গয়েরকাটা চা বাগানে কাজে যোগ দিতে যাচ্ছিল তিনজন চা শ্রমিক। সে সময় দ্রুতগতির একটি গাড়ি তাদের ধাক্কা মেরে পালিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত চা শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে দুর্ঘটনার পর রীতিমতো ক্ষিপ্ত হয়ে পড়ে চা শ্রমিকরা। এশিয়ান হাইওয়ে ৪৮ অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ।প্রায় এক ঘণ্টার বেশি সময় চলে অবরোধ। অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশের লিখিত আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

চা শ্রমিকদের দাবি, এই এলাকায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে,তাই ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।পাশাপাশি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

Related Articles